ভয়াল রূপ নিল চুরির সন্দেহ!, ৫ ঘণ্টা ফ্রিজারে বন্দি শিশু
শিশুটির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে
Truth Of Bengal: উত্তর প্রদেশের হাপুড় জেলায় চুরির অপবাদ দিয়ে সাত বছরের এক শিশুকে প্রায় পাঁচ ঘণ্টা একটি গভীর ফ্রিজারের ভেতর আটকে রাখার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার ধৌলানা থানার শেখপুর খিচড়া গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ আজাদ, যিনি এলাকায় একটি গাড়ি সারাইয়ের দোকান বা ওয়ার্কশপ চালান।
Shantidoot locked an innocent mere 7-year-old boy, in a deep freezer who probably doesn’t even fully understand the meaning of theft, was accused of stealing by the shopkeeper, who, in the name of punishment, locked him inside a cold deep freezer.
pic.twitter.com/AsZLpo2lis— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) March 31, 2026
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদের সন্দেহ ছিল ওই শিশুটি তার দোকান থেকে কিছু জিনিস চুরি করেছে। তাকে “শিক্ষা দিতে” ওই ব্যক্তি শিশুটিকে ফ্রিজারের ভেতরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ হাড়কাঁপানো ঠান্ডায় আটকে থাকার পর গ্রামবাসী ও পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, শিশুটি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে এবং কান্নায় ভেঙে পড়েছে।
ঘটনার গুরুত্ব বুঝে হাপুড় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। ধৌলানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অবনীশ কুমার জানান, অভিযুক্ত মহম্মদ আজাদকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং শিশুটির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও নিন্দার ঝড় বয়ে গেছে।






