Engineer Suicide: প্রেমিকার ধর্ষণের অভিযোগের অপমান সইতে না পেরে রেললাইনে ঝাঁপ ইঞ্জিনিয়ারের!
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন গৌরব।
Truth of Bengal: ছত্তিশগড়ের বিলাসপুরে মর্মান্তিক ঘটনার সাক্ষী রেললাইন। প্রেমিকার আনা ধর্ষণের অভিযোগের অপমান সইতে না পেরে আত্মঘাতী হলেন এক তরুণ ইঞ্জিনিয়ার। মৃতের নাম গৌরব সাভান্নি (২৯)।তাঁর দেহ উদ্ধার হয়েছে বিলাসপুরে রেললাইনের উপর থেকে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন গৌরব। ঘটনার পর তাঁর লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেখানে গৌরব লিখেছেন, ভালোবাসায় প্রতারিত হয়েই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন (Engineer Suicide)।
আরও পড়ুনঃ মূর্তি নয়, জাগপ্রদীপেই পূজিতা মা – বাংলার এই প্রাচীন পুজোর ইতিহাস জানেন?
বিদায়বেলায় তাঁর শেষ বার্তা ‘আমি ভালোবেসে ঠকে গিয়েছি।‘ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে একসময় নয়ডায় থাকতেন গৌরব। সেই সময় একটি ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে এক মহিলার সঙ্গে আলাপ হয় তাঁর। ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জন। তবে সম্প্রতি ওই মহিলা গৌরবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগটিকে ভুয়ো বলে দাবি করেছিলেন গৌরব। তা সত্ত্বেও তাঁকে জেল খাটতে হয় এবং মাত্র ১৫ দিন আগে জামিনে মুক্তি পান তিনি। জেল থেকে ফেরার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গৌরব (Engineer Suicide)।
Truth of Bengal: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
বন্ধুদের কথায়, একসময় হাসিখুশি মানুষটি হঠাৎই একা হয়ে পড়েন। কারও সঙ্গে মিশতেন না, থাকতেন চুপচাপ। বন্ধু সন্দীপ গুপ্তা বলেন, ‘সম্প্রতি যা যা ঘটেছে, তাতে ও খুব ভেঙে গিয়েছিল।‘ গৌরবের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে (Engineer Suicide)।






