দেশের নয়া সেনাপ্রধান পদে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
Lieutenant General Upendra Dwivedi as the new army chief of the country

The Truth Of Bengal : দেশের নয়া সেনাপ্রধান হচ্ছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ৩০ জুন মেয়াদ শেষ হচ্ছে দেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডের। তার আসনে নয়া সেনাপ্রধান হতে চলেছেন লেফটেনান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারত সরকারের তরফ থেকে গত মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করা হয়। বর্তমানে ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব সামলেছেন উপেন্দ্র দ্বিবেদী। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৮৪ সালে ভারতীয় সেনার জম্বু কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে যোগ দিয়েছিলেন তিনি।
সামলেছেন সেকেন্ড লেফটেনান্টের দায়িত্ব। গত ১৯ ফেব্রুয়ারি সহকারী সেনাপ্রধানের দায়িত্ব দেওয়ার আগে 2022 থেকে 24 সাল পর্যন্ত উত্তরের সেনাবাহিনীর কমান্ডিং চিফ ছিলেন তিনি। ভারতীয় সেনার এই বাহিনী চীন ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকে। চীন ও ভারত সংঘাতের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উপেন্দ্র দ্বিবেদী।
ভারতীয় সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো উপেন্দ্র দিবেদিকে সেনাপ্রধানের দায়িত্ব দিলে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সন্ত্রাসবাদি হামলা নিয়ন্ত্রণে আসবে বলেই মত বিশেষজ্ঞদের। তিনি এর আগে ডেপুটি চিপ অফ আর্মি স্টাফ ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্টির মত পদের দায়িত্ব সামলেছেন। গত ৩১ শে মে অবসর নেওয়ার কথা ছিল ৬২ বছর বয়সী মনোজ পান্ডের। দেশের সাধারণ নির্বাচন থাকায় অবসরের সময় পিছিয়ে যায়। ৬০ বছর বয়সে অবসরের নিয়ম থাকলেও কেন্দ্রের তরফে দু’বছর মেয়াদ বাড়ানো হয়েছিল মনোজ পান্ডের।






