দেশ

বিজ্ঞান থেকে পুলিশ, সর্বত্র হিন্দির প্রসার চান অমিত শাহ

অমিত শাহ বলেন, ভারতের ভাষাগুলিকে সংরক্ষণ করতে হবে এবং এগুলিকে চিরস্থায়ী করতে হবে।

Truth Of Bengal: সাম্প্রতিক সময়ে বারবার দেশের আঞ্চলিক ভাষাগুলির উপর হিন্দির আগ্রাসনের অভিযোগ উঠেছে। ভাষা বিতর্কে নাম জড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ-র।  রবিবার ৫ম অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ (Amit Shah) বলেন, হিন্দিকে শুধু কথ্য ভাষা হিসেবে না রেখে বিজ্ঞান, প্রযুক্তি, বিচারব্যবস্থা এবং পুলিশের ভাষা হওয়া উচিত।

আরও পড়ুনঃ Silent Despair: স্বামীকে একাধিক বার ফোন করলেও মেলেনি উত্তর, অবশেষে অভিমানে আত্মঘাতী স্ত্রী

অমিত শাহ (Amit Shah) বলেন, ভারতের ভাষাগুলিকে সংরক্ষণ করতে হবে এবং এগুলিকে চিরস্থায়ী করতে হবে। হিন্দি এবং অন্যান্য ভাষার মধ্যে কোনও সংঘাত নেই। দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধি, কে এম মুনশি, সরদার বল্লভভাই প্যাটেলসহ বহু শিক্ষিত ব্যক্তি হিন্দিকে ভাষায় প্রচার করেছেন। তাই গুজরাটে  গুজরাটি ও হিন্দি এই দুই ভাষার ওপর জোর দেওয়া হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হিন্দি শুধু কথ্য বা প্রশাসনের ভাষা নয়। এটি বিজ্ঞান, প্রযুক্তি, বিচার এবং পুলিশি ব্যবস্থার ভাষাও হওয়া উচিত।সেইসঙ্গে সন্তানদের ভবিষ্যতের জন্য মাতৃভাষায় কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদরা বলেছেন, একটি শিশু তার মাতৃভাষায় চিন্তা করে। অন্য ভাষা চাপিয়ে দিলে শিশুর মস্তিষ্কের ২৫ থেকে ৩০ শতাংশ শক্তি অনুবাদে খরচ হয়।  অন্যদিকে  রবিবার হিন্দি দিবস।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) লেখেন, হিন্দি ভাষা ঐক্যবদ্ধতার অমূল্য গয়না। এই ভাষা সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। গোটা দেশের সমস্ত ভাষা, উপভাষার মধ্যে সেতুবন্ধন করেছে এই ভাষা। শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন একটি ভিডিয়োও। শাহের মতে, প্রযুক্তি, বিজ্ঞান ও গবেষণার ভাষা হয়ে উঠছে হিন্দি। প্রসঙ্গত, নতুন শিক্ষানীতিতে তিন-ভাষা নীতি চালু হওয়ার পর থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে ‘হিন্দি চাপিয়ে দেওয়ার’ অভিযোগ উঠছে। তামিলনাড়ু সরকার প্রকাশ্যে বলেছে, এই নীতির আড়ালে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র।  এই আবহে আবারও হিন্দির ওপর বিশেষ জোর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Related Articles