দেশ

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার জীবনে নতুন অধ্যায়, বিয়ে করলেন নিধি রাজদানকে

নিজের এক্স হ্যান্ডলে ওমর আবদুল্লা লিখেছেন, ‘গতকাল (শুক্রবার) থেকে শুরু হল আমাদের নতুন ইনিংস।

Truth of Bengal: ৫৬ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নামী সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা। শনিবার এই খবর প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

নিজের এক্স হ্যান্ডলে ওমর আবদুল্লা লিখেছেন, ‘গতকাল (শুক্রবার) থেকে শুরু হল আমাদের নতুন ইনিংস।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগ করার পাশাপাশি বিয়ের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে নবদম্পতিকে বিয়ের সাজে দেখা গিয়েছে।

ওমরের দ্বিতীয় স্ত্রী নিধি রাজদান সাংবাদিকতার জগতে পরিচিত মুখ। সর্বভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকা ও এক্সিকিউটিভ এডিটর হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ৪৯ বছর বয়সি নিধিরও এটি দ্বিতীয় বিয়ে। ২০০৫ সালে সাংবাদিক নীলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন তিনি। দু’বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা নিধির পরিবার কাশ্মীরি পণ্ডিত। তাঁদের আদি বাড়ি মধ্য কাশ্মীরের বদগামে। সেই সূত্রে ওমর আবদুল্লার সঙ্গে তাঁর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Related Articles