একটানা বৃষ্টিতে বাড়ল তিস্তার জল, বন্ধ দার্জিলিংগামী রাস্তা
নতুন করে নদীর স্তর বৃদ্ধি পাওয়ায় তিস্তা বাজার এলাকার বাসিন্দাদের আতঙ্ক তৈরি হয়েছে।
Truth Of Bengal: টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে সিকিম ও কালিম্পং পাহাড়ে শুরু হয় একটানা বর্ষণ। এই বিপর্যয়ের ফলে তিস্তার ( Tista river ) জলস্তর ক্রমশ বৃদ্ধি পায়। তাই, রবিবার সকালে তিস্তা বাজার থেকে দার্জিলিংগামী পথটি জল জমে থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুনঃ Silent Despair: স্বামীকে একাধিক বার ফোন করলেও মেলেনি উত্তর, অবশেষে অভিমানে আত্মঘাতী স্ত্রী
স্থানীয়রা জানান, দু’বছর আগে তিস্তা ( Tista river ) ভয়ংকর রূপ ধারণ করে। যার কারণে বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। নতুন করে নদীর স্তর বৃদ্ধি পাওয়ায় তিস্তা বাজার এলাকার বাসিন্দাদের আতঙ্ক তৈরি হয়েছে।
অন্যদিকে, শুক্রবার সকালে পশ্চিম সিকিমের রিম্বি এলাকায় ধসে মৃত্যু হয় এক সাত বছরের শিশুসহ ৪ জনের। যদিও আপৎকালীন তৎপরতার সঙ্গে কাজ করে সিকিম প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা জানান, একটানা বৃষ্টি চলতে থাকলে ধস সড়ানোর কাজ কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে। ( Tista river )
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পর্যটন মরশুমের আগে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিমসহ পার্বত্য এলাকা। একদিকে যেমন পাহাড়ী নদী ফুলে ফেঁপে উঠছে অন্যদিকে সমতলের শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী সমস্ত নদীর জলস্তরও বৃদ্ধি পেতে শুরু করেছে।





