Silent Despair: স্বামীকে একাধিক বার ফোন করলেও মেলেনি উত্তর, অবশেষে অভিমানে আত্মঘাতী স্ত্রী
Silent Despair in Nadia as 22-year-old Aparna takes her life after spouse’s repeated silence; authorities launch investigation into possible motives.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: স্বামীকে একাধিক বার ফোন করলেও মেলেনি উত্তর, অবশেষে অভিমানে আত্মঘাতী স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ধোবা গ্রামে(Silent Despair)। মৃতের নাম অপর্ণা বিশ্বাস, বয়স ২২ বছর। রহস্য মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাদনঘাট থানার পুলিশ। পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। জানা গেছে, ধোবা গ্রামের দীপঙ্কর বিশ্বাস পেশায় ট্রাক ড্রাইভার। কর্মসূত্রে থাকেন ভিনদেশে। গত আড়াই বছর আগে ওই গ্রামের যুবতী অপর্ণা বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মিল ছিল। কর্মসূত্রের ভিনদেশে থাকলেও, নিয়মিত ফোনের হোয়াটসঅ্যাপ কলে, কথা হত স্বামী স্ত্রীর মধ্যে।
[আরও পড়ুনঃ শেষ পর্যন্ত অ্যাস্টনভিলাতেই আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ]
স্থানীয় সূত্রে জানা গেছে, অপর্ণা দেবী বেশ কয়েকবার তার মোবাইল থেকে ফোন করেছিলেন স্বামীকে। কিন্তু স্বামী ফোন না ধারায়, তিনি হতাশ গ্রস্ত হয়ে পড়েন(Silent Despair)। তার কিছুক্ষণের মধ্যেই, তিনি শোবার ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। এই ঘটনার পর, গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অন্যদিকে মহিলার আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা, আদৌ কি স্বামী ফোন না ধরায় এই ঘটনা নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোন রহস্য সেই প্রশ্নই ঘোরাফেরা করছে প্রতিবেশীদের মধ্যে(Silent Despair)। রবিবার মৃতদেহ উদ্ধার করে পুলিশ এছাড়াও ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে। তবে এই ঘটনায় যতক্ষণ না পর্যন্ত পুলিশের হাতে ময়নাতদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট নয় মহিলার মৃত্যুর কারণ।






