দেশ

মহারাষ্ট্র ট্রেন দুর্ঘটনা: ভিড়ে ঠাসা কামরা, বাদুড়ঝোলা যাত্রায় মৃত ৫

five dead in crowded train, tremendous journey

Truth Of Bengal: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকস্তব্ধ মহারাষ্ট্র। সোমবার সকালে মুম্বই থেকে লখনউগামী পুষ্পক এক্সপ্রেসে ঘটে এক মর্মান্তিক ঘটনা। অতিরিক্ত ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পরে যান একাধিক যাত্রী। সূত্রের খবর, এখনও পর্যন্ত পাঁচ জন যাত্রীর মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: দাম বাড়লো বিধানসভার ক্যান্টিনের খাবারের

স্থানীয় সূত্রে খবর, ৮ থেকে ১২ জন যাত্রী চলন্ত ট্রেন থেকে ছিটকে পরে যান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবারের ব্যস্ত সকালে। এদিন ওই ট্রেনে স্বাভাবিকের তুলনায় ভিড় একটু বেশি ছিল। প্রতক্ষ্যদর্শীরা জানান, ট্রেনের কামড়াগুলি এতটাই ভিড় ছিল যে ভিতরে দাঁড়ানোর জায়গা ছিল না। কামরায় জায়গা না থাকায় অনেক যাত্রীই দরজায় ঝুলছিলেন। ট্রেনের দুদিকের দরজাতেই যাত্রীরা ঝুলে ঝুলে যাত্রা করছিলেন।

রেলস্টেশন ছাড়ার কিছুক্ষনের মধ্যেই অতিরিক্ত ভিড় এবং অসতর্ক অবস্থানে থাকার কারণে কয়েকজনের হাত ফস্কে যায়। তারপরেই তাঁরা চলন্ত ট্রেন থেকে ছিটকে রেললাইনে পড়ে যান। দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রেল দফতর সূত্রে জানানো হয়েছে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Related Articles