দেশ

মানসিকতা নিয়ে খোঁচা, মহুয়ার মন্তব্যের নিন্দা করলেন হিমন্ত

তাঁর বক্তব্য, তিনি ভিডিয়োটি দেখেছেন। তা নিয়ে নিন্দেও করেছেন।

Truth Of Bengal: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে চারিদিকে মহুয়া মৈত্রকে (Mahua Moitra Remark) নিয়ে সমালোচনা চলছে। ইতিমধ্যেই, বহু বিজেপি নেতা এই নিয়ে নিজের বক্তব্য রেখেছেন। এবার নিজের মতামত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর বক্তব্য, তিনি ভিডিয়োটি দেখেছেন। তা নিয়ে নিন্দেও করেছেন।

[আরও পড়ুন: আরজি কর আন্দোলনের নেপথ্যে দুর্নীতি! জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে সরব ন্যায়বিচার মঞ্চ]

বহু বিজেপি নেতা মহুয়া মৈত্রের (Mahua Moitra Remark) এই মন্তব্যের নিন্দা করেছেন, যাঁর মধ্যে অন্যতম অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা। এই ঘটনা প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে নিজের অবস্থান জানান। অসম বিজেপি সুপ্রিমো বলেন, “ভিডিওটি দেখেছি। ওটা নিজেই তার মানসিকতার উত্তর। কিছু বলার প্রয়োজন নেই এর বেশি।”

[আরও পড়ুন: Operation Sindoor: কীভাবে অল্প অস্ত্রে জব্দ হলো পাকিস্তান? জানালেন এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি]

প্রসঙ্গত, একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মহুয়া মৈত্র। বিতর্ক যেন তাঁর ‘বেস্ট ফ্রেন্ড’। নিজের দলের হোক কি অন্যান্য দলের নেতা, কাউকেই তিনি ছেড়ে কথা বলেন না। স্পষ্টবক্তা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। সংসদের অন্দরে হোক কি বাইরে, সবেতেই তিনি আওয়াজ তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। এক কথায় বলতে গেলে, বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সাংসদ। সম্প্রতি মহুয়া মৈত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এক মন্তব্য করেন। যার পর চারিদিক থেকে ধেয়ে আসে সমালোচনা। অনেকেই এই মন্তব্যের জন্য তাঁর নিন্দা করছেন (Mahua Moitra Remark)। কি বলেছিলেন তিনি? কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শাহকে কটাক্ষ করতে গিয়ে বলে বসেন যে তাঁর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রেখে দেওয়া উচিত। এরপরই অভিযোগ দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে।

Related Articles