ভিটামিন সি এর ঘাটতি হচ্ছে আপনার শরীরে? ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে পারে একাধিক ফল জেনে নিন
Know more fruits that can fill vitamin C deficiency

The Truth of Bengal: শরীর সুস্থ রাখতে ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন এই সবকিছুই প্রয়োজন। ভিটামিনের মধ্যে রয়েছে অসংখ্য ভাগ। যেমন ভিটামিন – এ,বি,সি,ড,ই। সব ভিটামিন শরীরে দরকার। পুষ্টিবিদদের কাছে শুনবেন ভিটামিন সি শরীর থেকে দুষিত পদার্থ বের করে দিতে সক্ষম। এমনকি কেবল দুষিত পদার্থ নয়, ভিটামিন সি খেলে ওজন কমে, দাঁতের মারি মজবুত হয়, ত্বকের নানা রোগ সারে। এখন জেনে নিন ভিটামিন সি নানা উপকারিতা।
১। শরীরের একাধিক রোগ সারিয়ে তোলে ভিটামিন সি।
২। সংক্রমক যে কোন রোগ থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন সি
৩। ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৪। শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকলে তা দ্রুত ক্ষত সারিয়ে তুলবে আপনার
৫। শরীরের পাশাপাশি মানসিক অবসাদ বা চাপ থেকে মুক্তি মেলে ভিটামিন সি খেলে।
কী কী খাবারে পাবেন ভিটামিন সি?
যে যে খাবারে আপনি ভিটামিন সি পাবেন সেগুলি হল টম্যাটো, পেয়ারা, ক্যাপসিকাম, স্ট্রবেরি, ব্রকোলি, সর্ষে শাক। পেঁপের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। পেঁপে কাঁচা হোক বা পাকা দুইয়ের মধ্যেই যথেষ্ট পরিমাণে রয়েছে ভিটামিন সি।
অধিকাংশ মহিলাদের মধ্যে দেখা যায় ভিটামিন সি এর অভাব। একবার ভিটামিন সি এর অভাব হলে আপনার শরীরে একের পর এক রোগ লেগেই থাকবে। মারি দুর্বল হয়ে যাবে। দাঁতের গোড়ায় ক্যালসিয়াম জমে যায়, সর্বক্ষণ সর্দি কাশির মত একটা শারীরিক অস্বস্তি থাকে, মুখের ভিতরে ঘা এইসব নানা ধরনের সমস্যা দেখা দেয়।






