স্বাস্থ্য

এবার মাত্র ৬০ মিনিটে শনাক্ত হবে ব্রেন ক্যান্সার!

Brain cancer will be detected in just 60 minutes!

Truth Of Bengal : আপনি কি ব্রেন ক্যান্সারে ভুগছেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মস্তিষ্কের ক্যানসার শনাক্ত করার একটি নতুন উপায় তৈরি করেছেন। এটি স্বাভাবিক অস্ত্রোপচারের বায়োপসির চেয়ে দ্রুত এবং কম আক্রমণাত্মক। নতুন বিকশিত ‘তরল বায়োপসি’ শুধুমাত্র ১০০ মাইক্রো লিটার রক্ত ব্যবহার করে। সবচেয়ে বেশি প্রচলিত এবং প্রাণঘাতী ধরনের মস্তিষ্কের টিউমার মাত্র এক ঘন্টা অর্থাৎ ৩০ মিনিটের মধ্যে গ্লিওব্লাস্টোমার সাথে যুক্ত বায়োমার্কার শনাক্ত করতে পারে।

এই দ্রুত রক্ত পরীক্ষার বিকাস টি মস্তিষ্কের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে পারে। একটি সফল চিকিৎসার জন্য প্রাথমিকভাবে সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন ডিভাইসটি রোগীর শরীরের ক্ষেত্রে উন্নত ফলাফল এবং বেঁচে থাকার হার বৃদ্ধির সম্ভাবনা প্রদান করে।

ইউনিভার্সিটি অফ নটর ড্যামের একটি বিজ্ঞপ্তি অনুসারে, গড় গ্লিওব্লাস্টোমার রোগী সাধারণত নির্ণয়ের পরে ১২ থেকে ১৮ মাসের মধ্যে বেঁচে থাকতে পারে। ডায়াগনাস্টিকটির মূল অংশটি হলো একটি বায়োচিপ যা বায়ো মার্কেট বা সক্রিয় এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর শনাক্ত করতে ইলেক্ট্রোকাইনেটিক প্রযুক্তি ব্যবহার করে। ইহা গ্লিওব্লাস্টোমার মতই নির্দিষ্ট ক্যান্সারে অতি প্রকাশিত হয় এবং এক্সট্রা সেলুলার ভেসিকেলে পাওয়া যায়।

ব্রেন ক্যান্সার কী?

ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। যা শরীরের একটি নির্দিষ্ট অংশে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়। মস্তিষ্কের ক্যান্সার মস্তিষ্কের টিস্যুর মধ্যে অস্বাভাবিক কোষ বৃদ্ধি দ্বারা চিহ্নিত করা হয়। নির্দিষ্ট অংশে টিউমার তৈরি করে ফলে মস্তিষ্কে মূল কার্যকারিতা ব্যাহত হয়। যদিও মস্তিষ্কের ক্যানসারের সঠিক কারণ এখনও অজানা। মস্তিষ্কের ক্যানসারের সবচেয়ে সাধারণ এবং সতর্কতামূলক লক্ষণ গুলির মধ্যে রয়েছে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা, খিঁচুনি, আচরণগত পরিবর্তন।

গ্লিওব্লাস্টোমা কী?

গ্লিওব্লাস্টোমা হল একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যান্সার যা মস্তিষ্ক বা মেরুদন্ডে উদ্ভূত হয়। অ্যাস্ট্রোসাইট থেকে শুরু হয়, স্নায়ু কোষকে সমর্থনকারী কোষ। এই আক্রমনাত্মক ক্যান্সার, প্রাপ্তবয়স্কদের সমস্ত ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারের ৫০% এর জন্য দায়ী। স্বাস্থ্যকর টিস্যুকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং মস্তিষ্কের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।