স্বাস্থ্য

দীর্ঘ সময় ধরে নখে নেলপলিশ লাগিয়ে রাখছেন, কোন বিপদকে হাতছানি দিচ্ছে জানেন?

বেশির ভাগ নেলপলিশে থাকা ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক থাকে যা শরীরের ক্ষতি ডেকে আনে।

Truth Of Bengal: কর্মব্যস্ত জীবনে সব সময় নখের যত্ন নেওয়া সম্ভব হয় না। নখের নেলপলিশ উঠে গিয়ে বিবর্ণ লাগে। অনেক সময় নেলপলিশ লাগানো হয় না। সাধারণত, আগের নেলপলিশের দাগ নেলপলিশ রিমুভার দিয়ে মুছে দিয়ে নতুন নেলপলিশের কোট হাতের বা পায়ের নখে লাগানো উচিত। কিন্তু রঙিন নেলপলিশের ছোঁয়ায় মন মেজাজ তরতাজা চনমনে হয়ে যায়। কিন্তু নেলপলিশে থাকা ক্ষতিকর রাসায়নিক শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বেশির ভাগ নেলপলিশে থাকা ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক থাকে যা শরীরের ক্ষতি ডেকে আনে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিষাক্ত রাসায়নিক মিশ্রিত নেলপলিশ নখে লাগালে শুধু নখের ক্ষতি হয় না। ত্বকে চুলকানি হয়, বমিবমি ভাব দেখা যায় আর অ্যালার্জি হয়। পাশাপাশি, শ্বাসকষ্টর সমস্যা, ক্যানসার এমনকি বন্ধ্যাত্বর সমস্যাও ডেকে আনতে পারে। ক্ষতিকর নেলপলিশ ব্যবহারে পেশির যন্ত্রণা, মস্তিষ্কের গুরুতর অসুখও হতে পারে।

ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত নেলপলিশ ব্যবহার করলে কোন শারীরিক সমস্যা দেখা যায়

১) অনেক নেলপলিশেই থাকে ফরমালডিহাইড, টলুইন, ডিবিপির মতো ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে যা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা ডেকে আনতে পারে।

২) ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত নেলপলিশ নখ থেকে মুছতে গেলে বা নখে লাগানোর সময় ত্বকে চুলকানি হয়। অ্যালার্জির সমস্যা দেখা যায়। মুখ, চোখ, নখের আশপাশে লালচে ভাব দেখা যায়।

৩) নেলপলিশে থাকে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যা মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, শ্বাসকষ্টর সমস্যা দেখা যায়।

৪) দীর্ঘ সময় ধরে নখে ক্ষতিকর নেলপলিশ লাগিয়ে রাখলে হরমোনের নিঃসরণে সমস্যা দেখা যায়। দীর্ঘ সময় ধরে নখে নেলপলিশ লাগিয়ে রাখলে নখ নড়বড়ে হয়ে যায়।