নেলপলিশ মোছার পর নখ হলদে হয়ে যাচ্ছে, কীভাবে করবেন সমাধান
Nails are turning yellow after removing nail polish, how to fix it
Truth Of Bengal: সব সময় নখে উজ্জ্বল রঙের নেলপলিশ লাগাতে ভালোবাসেন? এদিকে নেলপলিশ মোছার পরই দেখেন নখ হলদে হয়ে যাচ্ছে। হলদে ভাব না কাটিয়ে বারবার নেলপলিশ লাগিয়ে আরও হীতে বিপরীত হয়। নখ সময়ের সঙ্গে সঙ্গে ভঙ্গুর হয়ে যায়।
নখ যাতে ভঙ্গুর না হয়ে যায় তার জন্য কীভাবে নেবেন যত্ন
১) নখে নেলপলিশ লাগানোর আগে বেস কোট লাগান। এতে নখ আর নেলপলিশের মধ্যে একটা প্রতিরক্ষা স্তর তৈরি হয়। নখ হলদে হয়ে যাওয়া আটকায় বেস কোট।
২) উজ্জ্বল রঙের নেলপলিশ লাগানোর আগে ১-২ স্তর বেস কোট লাগাবেন। ভিটামিন ই ফর্মুলাযুক্ত বেস কোট লাগাবেন। হলদে ভাব প্রতিরোধকারী ফর্মুলাযুক্ত বেস কোট লাগাবেন।
৩) দীর্ঘ সময় ধরে একই নেলপলিশ নখে লাগিয়ে রাখবেন না। এতে নখ হলদে হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।
কী করবেন
১) সর্বোচ্চ এক সপ্তাহ একই নেলপলিশ লাগিয়ে রাখবেন নখে। মাঝেমধ্যে নখে ম্যানিকিয়র করবেন। নখে নেলপলিশ লাগানোয় বিরাম দেবেন। হাইড্রেটিং নেল ট্রিটমেন্ট করাবেন। অ্যাসিটনমুক্ত নেল পলিশ রিমুভার ব্যবহার করবেন নেল পলিশ মোছার জন্য। এতে নখ কম হলদে হবে আর নখ কম ভাঙবে।
রিমুভার বেছে নেওয়ার আগে কী করবেন
অ্যাসিটনমুক্ত নেল পলিশ রিমুভার বেছে নেবেন যাতে ময়েশ্চারাইজিং ফর্মুলা আছে। অ্যাসিটনযুক্ত রিমুভার ব্যবহার করলে নখের আর্দ্রতা কমে যায়। উজ্জ্বল ডিপ রঙের নেলপলিশ লাগালে নখ হলদে হয়ে যায় বেশি পরিমাণে
নেলপলিশ লাগানোর সময় কোন বিষয় নজর দেবেন
বেশি ডিপ রঙের নেলপলিশ লাগাবেন না। ডিপ ও হালকা রঙের নেলপলিশ পাল্টে পাল্টে লাগাবেন। ডিপ রঙের নেলপলিশ লাগানোর আগে বেস কোট লাগাবেন অবশ্যই। নেলপলিশ রিমুভার দিয়ে নখের রঙ মোছার পর ১ টেবিল চামচ বেকিং সোডা লেবুর রস ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে পেস্ট করে তার মধ্যে নখ ভিজিয়ে নিন। কয়েক মিনিট রেখে মুছে নিন। নখ ময়েশ্চারাইজ করবেন। ভালো মানের নেলপলিশ রিমুভার বেছে নেবেন। ক্ষতিকর রাসায়নিক মেশানো নেলপলিশ রিমুভার ব্যবহার করবেন না।






