স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের
অহমিয়া, বাংলা সহ বেশ কিছু ভাষায় গান গেয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন।
Truth Of Bengal: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল মৃত্যু। মৃত্যুকালে তাঁর বয়স ৫২। জনপ্রিয় অসমীয়া গায়ক স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। অহমিয়া, বাংলা সহ বেশ কিছু ভাষায় গান গেয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন।
With a heavy heart our beloved Zubeen Garg has passed away following a scuba diving accident in Singapore.
My deepest condolences to his family, friends, and all who cherished his voice. I was so looking forward to meeting him at the Northeast Festival — seems life had different… pic.twitter.com/FaKQC9EAPy
— Raj Sharma (@crockraj) September 19, 2025
অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সেচ দফতরের মন্ত্রী অশোক সিংহল জুবিন গার্গের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্সে একটি হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেছেন।
Singer Zubeen Garg succumbs to injuries sustained during scuba diving in Singapore, say organisers of Northeast Festival pic.twitter.com/DCdV7yHSVp
— Press Trust of India (@PTI_News) September 19, 2025
তাঁর টুইটে লেখা হয়েছে, “আমাদের প্রিয় সুবিন গার্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। অসম শুধু একটি কণ্ঠস্বরই নয়, তার হৃদস্পন্দনও হারাল। সুবিন দা শুধু গায়ক ছিলেন না, তিনি অসম ও দেশের গর্ব ছিলেন, যার গানে আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ এবং আমাদের আত্মা পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে গিয়েছে।”
Deeply saddened by the untimely demise of our beloved Zubeen Garg.
Assam has lost not just a voice, but a heartbeat. Zubeen da was more than a singer, he was the pride of Assam and the nation, whose songs carried our culture, our emotions, and our spirit to every corner of the…
— Ashok Singhal (@TheAshokSinghal) September 19, 2025






