খেলা

Mourinho Benfica: প্রতিক্ষার অবসান হল দীর্ঘ ২৫ বছর পর, বেনফিকার হটসিটে আবার ফিরলেন মরিনহো

প্রসঙ্গত, ২০০০ সালে বেনফিকার কোচের দায়িত্ব শেষ বারের মত পালন করেছিলেন মরিনহো।

Truth of Bengal: এক বা দুই বছর নয়, প্রতীক্ষার অবসান ঘটাতে সময় লাগল মোট ২৫ বছর। আবার নিজের পুরনো ক্লাব বেনফিকার হটসিটে বসতে চলেছেন হোসে মরিনহো। গত বৃহস্পতিবার মোরিনহোর ফেরার বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগালের ক্লাবটি। সূত্রের খবর, আগামী দুই বছরের চুক্তিতে বেনফিকার কোচের দায়িত্ব সামলাবেন এই অভিজ্ঞ ফুটবল কোচ। প্রসঙ্গত, ২০০০ সালে বেনফিকার কোচের দায়িত্ব শেষ বারের মত পালন করেছিলেন মরিনহো। তবে সেই বছর খুব বেশি সময় বেনফিকার দায়িত্বে তিনি ছিলেন না। মাত্র ১১টি ম্যাচের জন্য ইতালির ক্লাবটির কোচের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তার মধ্যে জয় ৬টি, ড্র ৩টি এবং ২টি ম্যাচে হারের মুখ দেখেছিল বেনফিকা (Mourinho Benfica)।

আরও পড়ুনঃ স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়ক জুবিন গর্গের

মাত্র এক বছর বেনফিকার দায়িত্ব পালনের পর মরিনহো যোগ দিয়েছিলেন ইতালির আর একটি ক্লাব লাইরিয়াতে। সেখানেও তাঁর স্থায়িত্বকাল ছিল মাত্র একটি মরসুম। এরপর সেখান থেকে পোর্তোর কোচ হিসেবেও দায়িত্ব নিয়েছিলেন তিনি। এই ক্লাবের  কোচ হিসেবে তিনি জয় করেছিলেন টানা দুটি মরসুম পর্তুগালের লিগ জয়ের পাশাপাশি ২০০৩-০৪ মরসুমে জয় করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও। এই সাফল্যই মলিনাকে ইউরোপের বাকি ক্লাবগুলির জন্য দরজা খুলে দিয়েছিল। পোর্ত ছেড়ে মরিনহো প্রথম ঠিকানা হয় টেমসের পাড়ে। সেখানে চেলসির কোচের দায়িত্ব নিয়ে দুইবার ব্লুজদের এনে দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব। এরপর ধীরে ধীরে ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, এএস রোমা ও ফেনারবোচের মত ক্লাবের দায়িত্বও সামলেছেন তিনি (Mourinho Benfica)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

মরিনহোকে ফেনারবোচে ২৯ আগস্ট তারিখে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে ম্যাচটি হারের পরই বরখাস্ত করে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে ক্লাবের কাছে ম্যাচ হারের পর মরিনহোর চাকরি গিয়েছিল, এবার সেই ক্লাবের হটসিটেও বসতে দেখা যাবে তাঁকে (Mourinho Benfica)।

Related Articles