দেশ

Zomato Assault: খাবার ডেলিভারিতে দেরি, জোম্যাটো কর্মীকে চেয়ার ও প্লাস্টিকের পাত্র দিয়ে মার! ভাইরাল ভিডিয়ো

কিন্তু খাবার পৌঁছতে দেরি হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ডেলিভারি বয় খাবার পৌঁছে দিতেই কথাবার্তা থেকে বচসা শুরু হয়।

Truth of Bengal: খাবার ডেলিভারিতে দেরি হওয়ায় মারধরের শিকার হলেন এক জোম্যাটো ডেলিভারি বয়। কর্নাটকের বেঙ্গালুরুর শোভা থিয়েটার এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাবার অর্ডার করেছিলেন দুই ব্যক্তি। কিন্তু খাবার পৌঁছতে দেরি হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ডেলিভারি বয় খাবার পৌঁছে দিতেই কথাবার্তা থেকে বচসা শুরু হয়। অভিযোগ, এক অভিযুক্ত প্রথমে প্লাস্টিকের পাত্র দিয়ে ওই ডেলিভারি বয়ের মাথায় আঘাত করেন। পরে আরেকজন চেয়ার দিয়ে মারধর করেন (Zomato Assault)।

এমনকি ওই ডেলিভারি এজেন্ট বাইকে উঠে পালাতে চাইলে তাঁকে আটকে দেন দুই অভিযুক্ত।ভিডিয়োতে আরও দেখা যায়, অভিযুক্তরা নেশাগ্রস্ত ছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁরা টাল খাচ্ছিলেন, সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং হস্তক্ষেপ করে। দুই পক্ষের বক্তব্য রেকর্ড করা হলেও, এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি। প্রসঙ্গত, গত মাসে হায়দ্রাবাদে প্রবল বৃষ্টির মধ্যে এক জোম্যাটো ডেলিভারি বয় খোলা নর্দমায় পড়ে যান। ওই ঘটনায় তাঁর ফোন হারায় এবং বাইক ক্ষতিগ্রস্ত হয় (Zomato Assault)।

স্থানীয়দের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। প্রসঙ্গত, ২০০৮ সালে জোম্যাটোর ফুড ডেলিভারি পরিষেবা শুরু হয়েছিল দেশের বেশ কয়েকটি বড় শহরে। তারপর থেকে এই সংস্থা দেশের প্রতিটি ছোট-বড় শহরে ছড়িয়ে পড়ে। এক ক্লিকেই খাবার ডেলিভারি করে বাড়ি বসে তা হাতে পাওয়ায় সাধারণ মানুষের কাছে এই অ্যাপ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সামনে আসছে একের পর এক জোম্যাটো ডেলিভারি বয়দের হেনস্থার ঘটনা (Zomato Assault) ।

Related Articles