গান রেকর্ডিং করিয়েও টাকা দেয়নি প্রযোজকরা? সঙ্গীতজগৎ নিয়ে একি বললেন সুনিধি
The producers did not pay? Sunidhi said one thing about the music world

The Truth Of Bengal: এবার সঙ্গীত জগতের অভ্যন্তরীণ অচলাবস্থা প্রসঙ্গে মুখ খুললেন বিখ্যাত সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুনিধি বলেন, ‘সঙ্গীত জগতেও দলবাজি ও স্বজনপোষণের মতো বিষয় রয়েছে’। সঙ্গীত জগতে নিজের ঘাঁটি শক্ত করেছে সুনিধি চৌহান। বলিউডের বর্তমান সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রথম দশে রয়েছেন সুনিধি। এবার সঙ্গীত জগতের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। অভিমানের সুর সুনিধির গলায়। এদিনের এই জনপ্রিয় শিল্পীও নাকি একসময় গান গেয়ে পারিশ্রমিক পাননি।
এক সাক্ষাৎকারে সুনিধি বলেন,“বহু ছবিতে গান গেয়েছি, তার কিছু থেকে আজ পর্যন্ত পারিশ্রমিক পাইনি। এর মানে প্রযোজকেরা টাকা দেননি, এমন নয় কিন্তু। আমি নিজেই পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার নিজেরই মনে হয়েছে, এই গানটার জন্য এত টাকা পারিশ্রমিক আমি নেব না।” তাঁর আরও সংযোজন, “একটা জায়গায় পৌঁছে গেলে পারিশ্রমিক দিতে বাধ্য হন তাঁরা। পাছে আপনি বলেন, পারিশ্রমিক না দিলে গান গাইব না। কিন্তু আপনি যখন টাকার থেকে গান গাওয়াকে বেশি গুরুত্ব দেন, তখন তো পুরো বিষয়টাই আপনার উপর বর্তায়।
তখন ওঁরা পারিশ্রমিক না দিলেও আপনি দোষ দিতে পারবেন না।” পরিচালক চাইলে সঙ্গীতশিল্পী বদলে দিতে পারেন একেবারে শেষ মুহূর্তে। কিন্তু সঙ্গীতশিল্পী বদলের সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে সেই বিষয়টি অন্তত ফোন করে জানানো উচিত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সঙ্গীতশিল্পী আচমকাই জানতে পারেন, তিনি গান গাইছেন না। কার্যত অভিমানের সুর গায়িকার গলায়।






