বিনোদন

খুন হুমা কুরেশির ভাই, গাড়ি পার্কিং-কে কেন্দ্র করে বিবাদ, প্রকাশ্যে ভিডিও

সেই ভয়াবহ হত্যা ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Truth Of Bengal: গাড়ি পার্কিং-এর জায়গাকে কেন্দ্র করে বিবাদের শুরু। আর সেই বিবাদের জেরেই খুন (Murder) হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায়। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে খুনের অস্ত্রও। আসিফের বয়স মাত্র ৪২। সেই ভয়াবহ হত্যা ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ফুটেজে দেখা যাচ্ছে, অভিযুক্ত ধারাল অস্ত্র বের করে প্রথমে আসিফের স্ত্রীকে আক্রমণ করছেন, আর তাঁর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করছেন। অভিযুক্তদের নাম গৌতম এবং উজ্জ্বল। সেই ভিডিয়োটিতে আরও দেখা গিয়েছে, আসিফের কলার ধরে আছেন দুই ব্যক্তি। এরপরেই আসিফকে তাঁরা মাটিতে ফেলে দেন এবং গৌতম ধারালো অস্ত্র দিয়ে আসিফকে আঘাত করতে শুরু করেন। গুরুতর আহত হন হুমার তুতো ভাই। এদিকে, আসিফের স্ত্রী সায়নাজ় সহ বেশ কয়েক জন মিলে আসিফকে বাঁচানোর চেষ্টা করেন। এই হামলার পর আসিফকে গুরুতর অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন (Murder)।

[আরও পড়ুন: জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা খারিজ, হাই কোর্টে জয় ঘাসফুল শিবিরের]

ঘটনায় হুমার ভাই আসিফের স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, “রাত নটা-সাড়ে নটা নাগাদ এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে একটি বাইক রেখে যায়. আমার স্বামী আসিফ, তাঁদের অনুরোধ করে বাইকটি সরিয়ে দিতে। তার পরেই আসিফের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে ওরা চলে গেলেও, পরে ফিরে এসে ফের হুমকি দিতে থাকে।” তিনি আরও বলেন, “আমি আমার দেওরকে ডেকে পাঠাই। তবে তিনি আসার আগেই আসিফের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল।” যদিও গোটা ঘটনায় এখনো পর্যন্ত অভিনেত্রী হুমা কুরেশির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি (Murder)।

Related Articles