বিনোদন

Shraddha Kapoor: ভিডিয়ো পোস্ট করে প্রেমিকের রহস্য ফাঁস করলেন শ্রদ্ধা কাপুর

২০২৪ সাল থেকেই রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শুরু হয়।

Truth of Bengal: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রেমজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে এবার যেন সেই জল্পনাতেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি খোলাখুলিই জানিয়েছেন, তিনি তার মনের মানুষ খুঁজে পেয়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন শ্রদ্ধা কাপুর। ভিডিওটিতে তিনি ব্যবসায়ী রাহুল মোদীর সঙ্গে রয়েছেন। ভিডিওটির ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, “এমন একজন মানুষ খুঁজে দাও যে আমার সব বায়না শুনবে।” এই ক্যাপশনটি তিনি হ্যাশট্যাগ (#) দিয়ে শুরু করে মজার ছলে লিখেছেন, “অ্যায়সা হট কে কাই কহে সকতা হ্যায়, ও কাহা হ্যায় ও ইনসান (Shraddha Kapoor)!”

আরও পড়ুনঃ Teacher Scam: পার্থ-মুকুলের চাপেই বেআইনি নিয়োগ! আদালতে বিস্ফোরক সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান

২০২৪ সাল থেকেই রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শুরু হয়। পাপারাজ্জিদের ক্যামেরায় একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় দেখা যায়। সেই সব ছবি ও ভিডিও থেকেই বি-টাউনে তাদের সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এর আগে, অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক ছিল বলে শোনা যায়। তাদের অভিনীত ‘আশিকী ২’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও, সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। আদিত্যর সঙ্গে বিচ্ছেদের পর শ্রদ্ধা রাহুল মোদীর সঙ্গে তাঁর সম্পর্ককে সামনে আনেন। শ্রদ্ধার এই পোস্টটি তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই পোস্টের কমেন্ট বক্সেও রাহুল মোদীকে ভালোবাসার চিহ্ন সম্বলিত ইমোজি দিতে দেখা গেছে (Shraddha Kapoor)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

Related Articles