কুমোরটুলি পার্ক-এর থিম সজ্জায় অভিনবত্ব, কী থাকছে এবারের পুজোয়?
মণ্ডপ-এর শোভা বাড়াতে ব্যবহার করা হয়েছে ২০থেকে ২৫হাজার শুকনো পাতা।
Truth Of Bengal: ৩৩তম বছরে কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোত্সব কমিটির বিষয় ভাবনা -পত্রশোভা।শুকনো পাতা কেটে মনীষীর মুখের আদলে মণ্ডপ তৈরি করে দৃষ্টি আকর্ষণ করতে চায় পুজো উদ্যোক্তারা। মণ্ডপ-এর শোভা বাড়াতে ব্যবহার করা হয়েছে ২০থেকে ২৫হাজার শুকনো পাতা।

কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব হল কলকাতার একটি সুপরিচিত এবং বিখ্যাত দুর্গাপুজো। ৩৩তম বছরে কুমোরটুলি পার্কের বিষয় ভাবনা -পত্রশোভা। ২০ থেকে ২৫ হাজার শুকনো পাতা কেটে মনীষীর মুখের আদলে মণ্ডপ তৈরি করে দৃষ্টি আকর্ষণ করতে চায় পুজো উদ্যোক্তারা। প্রতি বছর নতুন থিম নিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এই পুজো কমিটি।
কুমারটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে নতুন নতুন থিম তুলে ধরেছে। বিগত বছরগুলিতে এই পুজোতে বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে থিম নির্বাচিত হয়েছে।এ বছরও তার ব্যতিক্রমন হচ্ছে না।এবার এই পুজো কমিটি ৩৩ বছর পূর্ণ করল। ৩৩তম বছরে কুমোরটুলি পার্কের বিষয় ভাবনা -পত্রশোভা।

সজীবতা হারিয়ে পাতা শুকিয়ে যায়। সেই শুকনো পাতাতেই কাজ করছেন শিল্পী। নানা প্রান্তর থেকে ২০ থেকে ২৫ হাজার শুকনো পাতা এনেছেন। পলাশ পাতা, তাল পাতাসহ ফেলে দেওয়া শুকনো পাতা কেটে কেটে মণ্ডপকে অন্যরকম ছোঁয়া দেওয়ার চেষ্টা করছেন তিনি। ওস্তাদের হাতের কাজ দেখে আশা করা হচ্ছে বিশ্ববন্দিত উত্সবের আঙিনা এবার শিল্পকর্মে প্রাণ পাবে।






