বিনোদন

Sanjay Kapur: করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যু কি অস্বাভাবিক? কী জানালেন তদন্তকারীরা

গত জুন মাসের ১২ তারিখ ব্রিটেনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি সঞ্জয় কাপুর।

Truth Of Bengal: বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের (Sanjay Kapur) মৃত্যুর আসল কারণ জানালেন তদন্তকারীরা। সারে-র করোনারের অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে এটি হত্যা নয় বরং স্বাভাবিক মৃত্যু। ভেন্ট্রিকুলার হাইপারট্রোফি ও ইস্কিমিক হার্ট ডিজিজের জেরে এমনটা হয়েছে। সুতরাং হৃদরোগেই আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়। পাশাপাশি, প্রয়াত শিল্পপতির মা যে হত্যার দাবি তুলেছিলেন, তা প্রমাণিত হল মিথ্যা।

[আরও পড়ুন: SBI Clerk Recruitment: SBI-তে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ৬,৫৮৯ শূন্যপদে আবেদন করুন এখনই!]

প্রসঙ্গত, গত জুন মাসের ১২ তারিখ ব্রিটেনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি সঞ্জয় কাপুর (Sanjay Kapur)। তবে এই মৃত্যুকে একেবারেই ন্যাচরাল ডেথ বলে মনে করেননি তাঁর মা রানী কাপুর। বরং তিনি মনে করছিলেন যে তাঁর ছেলেকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।

FB POST: https://www.facebook.com/share/v/187sPAQ2Wq/

রানী কাপুরের তরফ থেকে ব্রিটিশ পুলিশকে একটি চিঠি দেওয়া হয় সঞ্জয়ের মৃত্যুকে কেন্দ্র করে। তিনি দাবি করেন যে তাঁর হাতে কিছু প্রমাণ এসেছে, যার থেকে প্ল্যাণ্ড মার্ডারের ইঙ্গিত মিলছে। শুধু তাই নয়, তাঁর আরও দাবি যে এই হত্যায় হাত রয়েছে ভারত, ইংল্যান্ড এবং সম্ভবত আমেরিকার কয়েকজন ব্যক্তির। স্বাভাবিকভাবেই, এমন দাবি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে। কিন্তু শেষ পর্যন্ত তদন্তকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে হত্যা করা হয়নি প্রয়াত শিল্পপতিকে (Sanjay Kapur) এবং মৃত্যুটি স্বাভাবিক।

Related Articles