বিনোদন

Salman Khan: লাগাতার প্রাণহানির হুমকি, দামি বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন

Truth of Bengal: সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউডের ভাইজান সলমন খানের। বিগত কয়েক বছর ধরে লাগাতার প্রাণহানির হুমকি পেয়েই চলেছেন সলমন। যার জেরে তাঁর নিরপত্তাও বেড়েছে কয়েকগুণ। অভিনেতার বাড়িতেও সারাক্ষণ রয়েছে কড়া নিরাপত্তা। এমনকি কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই ছবির শুটিংও করছেন অভিনেতা (Salman Khan)।

আরও পড়ুনঃ Club World Cup: ক্লাব বিশ্বকাপে জয় পেয়ে শেষ ষোলোয় রিয়াল-সিটি, আল হিলাল

এবার নিজের সুরক্ষায় আরও জোর দিলেন সলমন। বারবার প্রাণনাশের হুমকির জেরে দামী বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউডের ভাইজান। সূত্রের খবর, সাড়ে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন তিনি। প্রাণনাশের বারবার হুমকির পর থেকেই বুলেটপ্রুফ গাড়িই ব্যবহার করেন সলমন। তাঁর একাধিক বুলেটপ্রুফ গাড়িও রয়েছে। তবে নিজের সুরক্ষার জন্যে আরও একটি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কিনলেন অভিনেতা। তাঁর বাড়িতেও নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। সলমনের নিরাপত্তায় বাড়ি ওয়াই প্লাস ক্যাটেগরির করে দেওয়া হয় (Salman Khan)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

প্রাণনাশের লাগাতার হুমকির মাঝে সলমনের বান্দ্রার বাড়িও সংস্কার করা হয়। সূত্রের খবর, বর্তমানে উচ্চ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হয়। তাঁর ঘরের প্রতিটি জানলা বুলেটপ্রুফ করা হয়েছে। ঘরের আনাচে কানাচে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। অর্থাৎ বাড়ির ভিতরেও যেমন নিরাপত্তার বলয়ে সলমন তেমনি বাড়ির বাইরেও করা নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা অভিনেতা (Salman Khan)।

Related Articles