Bengal College Admission Surge: ফের শিক্ষাক্ষেত্রে বাংলার জয়, পোর্টালে আবেদন বৃদ্ধি ভিন রাজ্যের পড়ুয়াদের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামো যেভাবে উন্নত হয়েছে, তারই ফলাফল মিলল এবার অনলাইন ভর্তির পোর্টালে ভিন রাজ্যের পড়ুয়াদের অভূতপূর্ব সাড়া থেকে।
Truth of Bengal: আবারও শিক্ষাক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামো যেভাবে উন্নত হয়েছে, তারই ফলাফল মিলল এবার অনলাইন ভর্তির পোর্টালে ভিন রাজ্যের পড়ুয়াদের অভূতপূর্ব সাড়া থেকে। গত বছর যেখানে প্রায় ৫০০ জন ভিনরাজ্যীয় পড়ুয়া রাজ্যের কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন, সেখানে চলতি বছরে সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রায় ২,০০০-এ। বৃহস্পতিবার পর্যন্ত মোট রেজিস্ট্রেশনের সংখ্যা ৩ লক্ষ অতিক্রম করেছে বলে উচ্চশিক্ষা সূত্রে খবর (Bengal College Admission Surge)।
আরও পড়ুনঃ Paschim Medinipur: বন্যায় ডুবেছে শতাধিক স্কুল! বন্ধ পড়াশোনা
বিশেষ করে দক্ষিণ ভারতের কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, পশ্চিমের গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, পূর্ব ভারতের অসম, বিহার, ঝাড়খণ্ড, উত্তর-পূর্বের মণিপুর এবং উত্তরপ্রদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করেছেন। বিশেষ নজর কেড়েছে কলকাতার আশুতোষ কলেজ, যেখানে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। এই পরিস্থিতিতে স্বভাবতই খুশি রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা। এক আধিকারিক জানান, “অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার সরকারি কলেজে পড়ার খরচ অনেক কম। তাছাড়া অনেক রাজ্যেই পর্যাপ্ত সরকারি কলেজ নেই (Bengal College Admission Surge)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আমাদের রাজ্যে সরকারি কলেজের সংখ্যা অনেক বেশি, তাই পড়ুয়াদের কাছে এটি বড় সুবিধা। তদুপরি, বাংলা হল একমাত্র রাজ্য যেখানে গোটা দেশের ছাত্রছাত্রীরা একই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারে। এই সুযোগ দেশের অন্য কোনও রাজ্যে এখনও চালু হয়নি।” এই সাফল্য রাজ্য সরকারের জন্য যেমন গর্বের, তেমনই সমালোচকদের মুখে অপ্রত্যাশিতভাবে লাগাম টেনেছে। বিরোধীরা আগে দাবি করতেন, ভিন রাজ্যের পড়ুয়ারা বাংলায় আসেন না বা দেরিতে ভর্তি প্রক্রিয়ার জন্য রাজ্যের ছাত্ররা বাইরে চলে যান। কিন্তু এই পরিসংখ্যান সেই যুক্তিকে সম্পূর্ণভাবে খণ্ডন করেছে (Bengal College Admission Surge)।






