কলকাতারাজ্যের খবর

Durga Puja App: দুর্গাপুজোয় দেশবিদেশের পর্যটকদের জন্য নয়া অ্যাপ আনছে রাজ্যর পর্যটন দফতর

নয়া অত্যাধুনিক অ্যাপে ইনটিটিউটিভ নেভিগেশন মেনু আর এসওএস ফিচার থাকবে

Truth of Bengal: বাঙালির প্রাণের উৎসব, শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঙালি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সারাবছর ধরে পুজোর ক’টা দিন কেমন ভাবে কাটাবে, কী জামা পড়বে, কী খাবে তা নিয়ে নানান রকম পরিকল্পনা করে। দুর্গাপুজো এখন ধর্মীয় উৎসবের বেড়াজাল এড়িয়ে কার্নিভালের রূপ নিয়েছে। দুর্গাপুজো চাক্ষুষ করতে দেশবিদেশের পর্যটকরা পুজোর সময় বাংলায় হাজির হন। পুজোকে কেন্দ্র করে ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক প্রসার ঘটে। দেশবিদেশের পর্যটকদের কথা ভেবে পশ্চিমবঙ্গের পর্যটন দফতর নয়া অ্যাপ আনতে চলেছে। নয়া অত্যাধুনিক অ্যাপে ইনটিটিউটিভ নেভিগেশন মেনু আর এসওএস ফিচার থাকবে (Durga Puja App)।

আরও পড়ুন: Mamata Banerjee: ভোটের আগে অ্যাকশন কেন? কমিশনকে নিশানা মমতার

বাংলায় পুজোর সময় আসা দেশবিদেশের পর্যটকদের সাহায্য করার জন্য নয়া অ্যাপ চালু করা হবে। পুজোর সময় লঞ্চ হবে নয়া অ্যাপ। বিভিন্ন ডিভাইসে, বিভিন্ন সাইজে কার্যকর হবে পর্যটন দফতরের নয়া অ্যাপ। নয়া অ্যাপের মাধ্যমে সহজে হোটেল ও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র খুঁজে পাওয়া যাবে। এসওএস ফিচারের মাধ্যমে পুলিশ, ডাক্তার, বিদেশি পর্যটকরা নিজের দেশের দূতাবাসের সাহায্য পাবে। এছাড়াও অ্যাপে থাকবে প্যানিক বোতাম। থাকবে জিও-ট্র্যাকিং ভিত্তিক এমারজেন্সি রেসপন্স অ্যাসিসট্যান্স ফিচার। কোনো রাস্তা বন্ধ থাকলে বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে রিয়েল টাইম সতর্কবার্তা মিলবে (Durga Puja App)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এছাড়াও নয়া অ্যাপে দুর্গাপুজো সম্পর্কিত বিশেষ ফিচার আছে। প্যান্ডেলের লোকেশন, ম্যাপ, ইভেন্ট, এসেন্সিয়াল সার্ভিস মিলবে অ্যাপে। বড়ো বড়ো পুজোর প্যান্ডেল, বিশদ তথ্য, থিমের তথ্য, ভিড় কেমন প্যান্ডেল, আবহাওয়া ও এমারজেন্সি সতর্কবার্তা মিলবে নয়া অ্যাপে। এছাড়াও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সম্পর্কে বিশদ তথ্য, হোটেল, রিসর্ট, হোম স্টে, গেস্ট হাউজের হদিশ মিলবে (Durga Puja App)।

Related Articles