আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম, মুখ্যমন্ত্রীর বাঁশি বাজানোর ভিডিয়ো ভাইরাল
Truth Of Bengal: জঙ্গলমহলের অন্যতম একটি জেলা ঝাড়গ্রাম। বৃহস্পতিবার সেখানে আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী (Mamta Banerjee)। এদিন স্থানীয় আদিবাসী শিল্পীদের সংস্কৃতীর সঙ্গে নিজেকে একাত্ব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধামসা মাদল বাজানো থেকে শুরু করে শিল্পীদের সঙ্গে নাচও করেন। আর সেই সঙ্গে যখন আদিবাসী মানুষদের হাতে সরকারী সহযোগীতা তুলে দিচ্ছিলেন সেই সময় তাঁকে বাঁশি বাজাতে দেখা গেল। সেই ছবি বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

কিছু কিছু মানুষ এই ভিডিয়ো দেখে কটাক্ষও করেন। বলেছেন, সঠিক পদ্ধতিতে বাঁশিও ধরতে পারেন না। তবে অনেকেই বলেছেন তিনি চেষ্টা তো করেছেন এবং শেষ পর্যন্ত বাঁশি সঠিক ভাবে ধরেছেন। তাঁর এই চেষ্টা করে এগিয়ে যাওয়ায় ধরন সাধারণ মানুষের কাছে অভিনব বার্তা পৌঁছয়।
আদিবাসী দিবস উদযাপনে বাঁশী বাজালেন মুখ্যমন্ত্রী pic.twitter.com/SPzX0NC7Jf
— TOB DIGITAL (@DigitalTob) August 7, 2025

ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। এত কাছ থেকে তাঁকে দেখে সবাই খুব খুশি।

প্রসঙ্গত, তিন দিনের জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলী, আরামবাগ থেকে শুরু করে ঘাটাল পরিদর্শন করে বুধবার ঝাড়গ্রামে পৌঁছন তিনি। এরপর সেখান থেকে বুধবার ভাষা আন্দোলনে পদযাত্রা করে নিজের বক্তব্য রাখেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া অত্যাচার নিয়ে গর্জে উঠেছিলেন তিনি। তাঁর কথায় স্পষ্ট বার্তা, তিনি রাজ্যের মানুষের পাশে আছেন।






