Raghu Dakat vs Raktabeej 2: প্রথম দু’দিনে ‘রঘু ডাকাত’এর আয় ৮২ লাখ, অঙ্কুশ-মিমিরা কত দূরে?
Truth of Bengal: দূর্গাপুজো মানেই রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, সেলফি তোলা ও রেস্টুরেন্টে গিয়ে সুস্বাদু খাবার খাওয়া। কিন্তু এই সবকিছুর সঙ্গে আরও একটি জিনিস করতে পছন্দ করেন বাঙালিরা আর সেটা হল সিনেমা হলে ভিড় জমানো সদ্য মুক্তি পাওয়া ছবিগুলি দেখার জন্য। এবারের পূজোতে একাধিক বাংলা ছবি মুক্তি পেয়েছে। তবে দর্শকদের দৃষ্টি সবথেকে বেশি আকর্ষণ করেছে দেব ও ইধিকা অভিনীত ‘রঘু ডাকাত’ এবং মিমি, আবির ও অঙ্কুশ অভিনীত ‘রক্তবীজ ২’ (Raghu Dakat vs Raktabeej 2)।
আরও পড়ুনঃ ফাইনাল ম্যাচের আগে হ্যারিস-সলমনদের ‘গুরু মন্ত্র’ আক্রমের, আয়ুবকে তোপ ওয়াকারের
দর্শকদের এই দুই ছবি নিয়ে উন্মাদনা প্রথম থেকেই তুঙ্গে ছিল। মুক্তি পেতে তার প্রভাবও পড়েছে বক্স অফিসে। তবে ‘স্যাকনিক’এর দেওয়া তথ্যের ভিত্তিতে ‘রক্তবীজ ২’এর চেয়ে অনেকটা এগিয়ে রঘু ডাকাত ‘রঘু ডাকাত’। প্রথম দিন ‘রঘু ডাকাত’ আয় করেছে ৪৫ লক্ষ টাকা। অন্যদিকে, ‘রক্তবীজ ২’এর মোট আয় ছিল প্রথম দিনে ১৫ লক্ষ টাকা। তবে দ্বিতীয় দিনে চিত্রতে কিছু পরিবর্তন দেখা যায়। ‘রঘু ডাকাত’এর প্রথম দিনের তুলনায় আয় একটু কম হয়। সংখ্যাটি ছিল ৩৭ লক্ষ। অন্যদিকে, বৃদ্ধি দেখা যায় ‘রক্তবীজ ২’এর আয়তে। তারা কামায় ২৪ লক্ষ (Raghu Dakat vs Raktabeej 2)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
অর্থাৎ দুদিন মিলিয়ে ‘রঘু ডাকাত’এর মোট আয় দাঁড়িয়েছে ৮২ লক্ষ্য। অন্যদিকে, ‘রক্তবীজ ২’এর ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৩৯ লক্ষ টাকা। শনিবার আর রবিবার সচরাচর আয় তুলনামূলকভাবে বেশি হয় আর তার উপর সেই দুদিন পরেছে পঞ্চমী ও ষষ্ঠী। সোমবার থেকে পুজো শুরু। তাই মনে করা হচ্ছে যে আয়ের মাত্রা আরো বাড়বে। তবে যেই গতিতে দুটি ছবি দৌড়াচ্ছে বক্স অফিসে, তাতে মনে করা হচ্ছে যে তৃতীয় দিনের শেষে ১ কোটি আয় করে নিতে পারবে ‘রঘু ডাকাত’ এবং ‘রক্তবীজ ২’ ৫০ লক্ষ্য ছুঁয়ে ফেলতে পারবে। দুই ছবিই ভালো সারা ফেলেছিল ‘অ্যাডভান্স বুকিং’এর ক্ষেত্রে (Raghu Dakat vs Raktabeej 2)।






