শিশুকে কুপিয়ে খুন! অভিযুক্তকে গণপিটুনি গ্রামবাসীদের
হঠাৎই ঘরে ঢুকে ধারালো কোদালের মতো অস্ত্র দিয়ে শিশুটিকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে।
Truth Of Bengal: মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশে।(Madhya Pradesh) মায়ের চোখের সামনে পাঁচ বছরের এক শিশুকে কুপিয়ে খুন করল এক যুবক। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা দেহ থেকে আলাদা করে ফেলে সে। সন্তানকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হন শিশুটির মা। ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেন। পুলিশ হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় শিউরে উঠেছে গোটা এলাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মহেশ (২৫)। আলিরাজপুর জেলার জোবাট বাগদির বাসিন্দা সে। শুক্রবার রাতে বাইকে চেপে কালু সিংহ নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে মহেশ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা ওই যুবককে চিনতেন না। হঠাৎই ঘরে ঢুকে ধারালো কোদালের মতো অস্ত্র দিয়ে শিশুটিকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। মুহূর্তের মধ্যে শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুনঃ ফাইনাল ম্যাচের আগে হ্যারিস-সলমনদের ‘গুরু মন্ত্র’ আক্রমের, আয়ুবকে তোপ ওয়াকারের
শিশুটিকে বাঁচাতে গিয়ে গুরুত্বর জখম হন তার মা। তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহেশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে পথেই মৃত্যু হয় তার।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছিলেন। মহেশের পরিবারও জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং তিন-চার দিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে এক দোকান থেকে জিনিস চুরির অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।(Madhya Pradesh)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
ধার জেলার পুলিশ সুপার মায়াঙ্ক আওয়াস্থি জানিয়েছেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অভিযুক্তকে মারধরের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মারা যায়। ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছিল। ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যুর বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে খুনের মামলাও রুজু হয়েছে। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। নৃশংস এই খুনে আতঙ্কিত সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, কীভাবে এমন এক মানসিক ভারসাম্যহীন যুবক বিনা বাধায় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল।(Madhya Pradesh)






