বিনোদন

Deep Freeze: জাতীয় মঞ্চে বাংলার জয় জয়কার, সেরা বাংলা ছবির সম্মান পেল ‘ডিপ ফ্রিজ’

এদিন সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিয়েছে ছবির টিম।

Truth of Bengal: দিল্লির বিজ্ঞানভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হল ৭১ তম জাতীয় পুরস্কার প্রদানের অনুষ্ঠান। শাহরুখ খান থেকে রানি মুখোপাধ্যায়, বিক্রান্ত ম্যাসি সহ বিনোদন দুনিয়ার বহু তারকারা। বলিউড থেকে দক্ষিণী তারকারা যখন জাতীয় মঞ্চ উজ্জ্বল করেছেন ঠিক সেই সময় জাতীয় মঞ্চে বাংলার জয় জয়কার। সেরা বাংলা ছবির সম্মান পেল অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবির পরিচালক অর্জুন দত্ত ও প্রযোজক কৃষ্ণ কয়ালের হাতে এই জাতীয় সম্মান তুলে দেন (Deep Freeze)।

আরও পড়ুনঃ NEET Suicide: নিট-এ ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়েও আত্মহত্যা! ভর্তি হওয়ার আগের দিন চরম সিদ্ধান্ত নিলেন মেধাবী ছাত্র

এদিন সোশ্যাল মিডিয়ায় এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিয়েছে ছবির টিম। অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী। ছবিতে ফুটিয়ে তোলা হয়েছিল এক প্রাক্তন দম্পতির বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প। সেই ছবিই জাতীয় মঞ্চে সন্মানিত। স্বাভাবিকভাবেই বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রির জন্যে বড় পাওনা। উল্লেখ্য, ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পান শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়ও (Deep Freeze)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

পাশাপাশি, ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে মালয়ালম মেগাস্টার মোহনলালের হাতে তুলে দেওয়া হল দাদাসাহেব ফালকে পুরস্কার। ভারতীয় সিনেজগতে অনবদ্য অবদানের জন্য দক্ষিণী মেগাস্টারকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Deep Freeze)।

Related Articles