আন্তর্জাতিক

‘ভারত আমাদের পাশেই’, ট্রাম্পের দাবি ওড়ালেন জেলেনস্কি

তাঁর মতে, ভারত ইউক্রেনের পাশে

Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে মঙ্গলবার রাষ্ট্রসংঘের ৮০তম অধিবেশনে ভারতের বিরুদ্ধে রুশ তেল কিনে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ তোলা হয়েছিল। যদিও শুধু ভারত নয়, ট্রাম্প এই একই অভিযোগ তুলেছিলেন চীনের বিরুদ্ধে। এবার সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁর মতে, ভারত ইউক্রেনের পাশে।

আরও পড়ুনঃ Deep Freeze: জাতীয় মঞ্চে বাংলার জয় জয়কার, সেরা বাংলা ছবির সম্মান পেল ‘ডিপ ফ্রিজ’

ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সেখানে ট্রাম্পের এই দাবির প্রসঙ্গ উঠতে তিনি নিজের অবস্থান জানান। জেলেনস্কি বলেন, “আমার মতে আমাদের পাশেই ভারত মূলত রয়েছে।” তবে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি তিনি অস্বীকার করেননি। এই প্রসঙ্গে জেলেনস্কির বক্তব্য, “হ্যাঁ আমাদেরও প্রশ্ন রয়েছে এই ব্যাপারে। কিন্তু আমি মনে করি সেটা দেখে নিতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু আমরা করব যাতে না সরতে হয় ভারতের কাছ থেকে এবং ওদেরও পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি রুশ জ্বালানির ব্যাপারে।” (Volodymyr Zelenskyy)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্কের হার দ্বিগুণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে দেশের চাহিদা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। এই নিয়ে এখনও দুই দেশের মধ্যে টানাপোড়েন মেটেনি। এখনও নিজের দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। যদিও একইসঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভালো বন্ধু। এমনকি সম্প্রতি তাঁর জন্মদিনে তিনি শুভেচ্ছাও পর্যন্ত জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও নির্দিষ্ট এই বিষয়ে দু’পক্ষের অবস্থান সম্পূর্ণ আলাদা। (Volodymyr Zelenskyy)

Related Articles