Karishma Kapoor: প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তির অংশীদারিত্ব দাবি প্রাক্তন স্ত্রী করিশ্মার! কত পাবেন অভিনেত্রী?
সঞ্জয় কাপুরের দম্পতির অংশীদারিত্ব দাবি করলেন প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর।
Truth of Bengal: চলতি বছরের ১২ জুন মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা শিল্পপতি সঞ্জয় কাপুরের। লন্ডনের এক ক্লাবে গল্ফ খেলতে গিয়ে আচমকাই মৌমাছি গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর আচমকা মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল (Karishma Kapoor)।
আরও পড়ুন: Cultural Decline: বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজ ও বিনোদনের সঙ্কট
এমনকি কিছুদিন আগে সঞ্জয় কাপুরের মা রানি কাপুর অভিযোগ তোলেন এই মৃত্যু স্বাভাবিক নয়। এমনকি তিনি আরও দাবি করেছিলেন তাঁকে জোর করে কিছু এমন কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে যার অর্থ তিনি বোঝেননি। এর মধ্যেই এবার সঞ্জয় কাপুরের দম্পতির অংশীদারিত্ব দাবি করলেন প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর। শিল্পপতি সঞ্জয় কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩০,০০০ কোটি টাকা।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
আর সেই সম্পত্তিতেই অংশীদারিত্ব দাবি করেছেন প্রাক্তন স্ত্রী করিশ্মা। কিন্তু এই বিষয়ে কোনও বিবৃতি মেলেনি করিশ্মার তরফে। প্রয়াত সঞ্জয় কাপুরের সম্পত্তির দাবিদার রয়েছেন অনেকেই। রয়েছেন সঞ্জয়ের মা রানি কাপুর। রয়েছেন তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর এবং তাঁর দুই ছেলে মেয়ে। সম্পত্তির ভাগ পাবেন প্রাক্তন স্ত্রী করিশ্মা ও তাদের দুই ছেলে মেয়ে সামাইরা ও কিয়ান। এখন দেখার শেষমেশ কি হয় (Karishma Kapoor)।






