মায়ের জুতোতে পা গলাবেন মেয়ে, শ্রীদেবীর ‘চালবাজ’-এর রিমেকে জাহ্নবী
জানা গিয়েছে, মা শ্রীদেবীর ‘চালবাজ’ ছবিতে অভিনয় করার সুযোগ তাই কোনভাবেই তিনি মিস করতে চান না।
Truth Of Bengal: বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একজন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে বড়পর্দায় ডেবিউ করেছিলেন জাহ্নবী। তারপর থেকে একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন তিনি। তবে এবার মায়ের জুতোতে পা গলাতে চলেছেন জাহ্নবী। সূত্রের খবর, শ্রীদেবীর ‘চালবাজ’ ছবির রিমেকে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর (Janhvi Chaalbaaz)। বলিপাড়ায় কান পাতলেই এখন ভাসছে এই গুঞ্জন। সম্প্রতি, সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই ছবি নিয়ে বলতে গিয়ে জাহ্নবী বলেছেন যে, এই ছবি তাঁর কাছে শুধুমাত্র একটি ছবিই নয়। এ তাঁর কাছে যেন এক আবেগ।
[আরও পড়ুন: Mobile Recovery: সিভিকের তৎপরতায় হারানো মোবাইল ফেরত পেল যুবক]
জানা গিয়েছে, মা শ্রীদেবীর ‘চালবাজ’ ছবিতে অভিনয় করার সুযোগ তাই কোনভাবেই তিনি মিস করতে চান না। এই ছবিতে শুটিং শুরুর আগে তাই অভিজ্ঞদের মতামত নিচ্ছেন জাহ্নবী। সবমিলিয়ে আপাতত মায়ের ছবির রিমেক ভার্সনে নিজেকে উপযুক্তভাবে উপস্থাপনা করার জন্য ব্যস্ত জাহ্নবী (Janhvi Chaalbaaz)। সেপ্টেম্বরের শেষে এই ছবির শুটিং শুরু করবেন বলেই জানা যাচ্ছে। তবে এই খবর সামনে আসার পর নেটিজেনদের একাংশ সমালোচনা শুরু করেছে। অনেকের মতে জাহ্নবী মোটেই এই ছবির জন্যে ঠিকঠাক অভিনেতা না।
[আরও পড়ুন: Gundogan Transfer: সিটির অধ্যায় শেষ করে এবার তুরস্কের ক্লাবে গুন্দোয়ান]
জানা গিয়েছিল, ‘চালবাজ’ ছবির জন্যে প্রথমে নাকি শ্রদ্ধা কাপুরের কথা ভাবা হয়েছিল। যদিও সেই কথা আর এগোয়নি। উল্লেখ্য, বর্তমানে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন জাহ্নবী কাপুর। গত ২৯ আগস্ট মুক্তি রয়েছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘পরম সুন্দরী’। ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করছে এই ছবি। এরপরই আসছে জাহ্নবীর আরও এক ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী। সবমিলিয়ে একের পর কাজ নিয়ে দারুণ ব্যস্ত শ্রীদেবীকন্যা (Janhvi Chaalbaaz)।






