Gundogan Transfer: সিটির অধ্যায় শেষ করে এবার তুরস্কের ক্লাবে গুন্দোয়ান
Ilkay Gundogan ends his legendary Manchester City chapter to join Turkish giants Galatasaray until the 2026–27 season.
Truth Of Bengal: ২০১৬ সাল। পেপ গুয়ার্দিওলা কোচের দায়িত্ব নিয়ে এসেছিলেন ম্যাঞ্চেস্টার সিটিতে। সেই সময় তাঁর হাত ধরেই টেমসের পাড়ের ক্লাবে এসেছিলেন ইলকায় গুন্দোয়ান(Gundogan Transfer)। তারপর থেকেই ম্যান-সিটির বহু যুদ্ধের সাক্ষি তিনি। তবে মাঝে এক বছরের জন্য বার্সেলোনায় গিয়ে আবার ফিরে এসেছিলেন সিটিতেই।
আরও পড়ুনঃ নিঃসন্তান মহিলাদের এভাবেই মা বানাত! মৌলানার শারীরিক সম্পর্কের গোপন ভিডিয়ো ভাইরাল
কিন্তু এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল(Gundogan Transfer)। ব্রিটিশ ক্লাবের মায়া পুরোপুরি ত্যাগ করে এবার ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার যোগ দিলেন তুরস্কের ক্লাব গালাতাসারে-তে। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে আরও এক বছরের চুক্তির মেয়াদ থাকলেও ক্লাব ছাড়লেন গুন্দোয়ান। সূত্রের খবর, ২০২৬-২৭ মরসুম পর্যন্ত তুর্কি লিগের অন্যতম সেরা ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করলেন একদা গুয়ার্দিওলার প্রিয় ছাত্রটি। বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে, চুক্তির মেয়াদ থাকলেও মূলত গুন্দোয়ানের ইচ্ছাতেই মান্যতা দিয়েছে সিটির টিম ম্যানেজমেন্ট।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
গুন্দোয়ান ম্যা়ঞ্চেস্টার সিটির জার্সি গায়ে ৩৫৮টি ম্যাচে ৬৫টি গোল করেছেন। এবং এই ক্লাবের জার্সি গায়ে ১৪টি শিরোপা জেতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে(Gundogan Transfer)। সিটির জার্সিতে গুন্দোয়ানের সবচেয়ে ভাল সময় কেটেছে ২০২২-২৩ মরসুমে। তবে দ্বিতীয়বার সিটিতে ফিরে এলেও প্রথমবারের মত ছাপ ফেলতে পারেননি তিনি। সিটির জার্সিতে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের খেতাব জয়ের নজিরও রয়েছে তাঁর দখলে।
সিটির মায়া ত্যাগ করার প্রসঙ্গে গুন্দোয়ান বলেন, ‘আমি ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে দিলেও, আমার হৃদয়ে সব সময়ই বিশেষ জায়গাজুড়ে থাকবে ম্যাঞ্চেস্টার সিটি। এই ক্লাবের জার্সিতে বহু স্মরণীয় স্মৃতি জড়িয়ে আছে। যা আমি সারাদিন মনে রাখব।’
এদিকে গুন্দোয়ানের বিদায়ী বার্তায় ম্যান সিটির পক্ষ থেকে ফুটবল কর্তা হুগো ভিয়ানা বলেন, ‘আমাদের ক্লাবের সঙ্গে গুন্দোয়ানের নামটি ওতপ্রতোভাবে জড়িয়ে থাকবে। আমরা কোনওদিনই তাঁর অবদান ভুলব না’।



