রাজ্যের খবর

Mobile Recovery: সিভিকের তৎপরতায় হারানো মোবাইল ফেরত পেল যুবক

Civic volunteer Kajal Banerjee from Manbazar assists in recovering a lost mobile phone, earning praise from the local community and police administration for his swift action and public service.

Truth Of Bengal: মানবাজার: হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধারে পূর্ণ সহায়তা করলেন মানবাজার এলাকার সিভিক ভলেন্টিয়ার কাজল ব্যানার্জী(Mobile Recovery)। মানবাজার ২ নং ব্লকের বোরো থানার অন্তর্গত নলকুড়ি গ্রামের বাসিন্দা মনোজ কুমার মাহাত বলেন, মানবাজারে আসার সময় আমার মোবাইলটি হারিয়ে যায়। আমার হারিয়ে যাওয়া মোবাইলটি পুনরুদ্ধারের পূর্ণ সহায়তা করেন মানবাজার থানার সিভিক ভলেন্টিয়ার কাজল ব্যানার্জী।

আরও পড়ুনঃ Gundogan Transfer: সিটির অধ্যায় শেষ করে এবার তুরস্কের ক্লাবে গুন্দোয়ান

এজন্য মনোজ মাহাত মানবাজার পুলিশ প্রশাসন এবং সিভিক ভলেন্টিয়ার কাজল বাবুকে অসংখ্য ধন্যবাদ জানান(Mobile Recovery)। মানবাজার নামোপাড়ার বাসিন্দা ও সিভিক ভলেন্টিয়ার কাজল ব্যানার্জী জানান, মোবাইলটি ফিরে পেতে আমি যেটুকু সহায়তা করতে পেরেছি তাতে আমার খুবই ভালো লাগছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

আমি ব্যক্তিগতভাবে মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষকে সাহায্য করতে ভালোবাসি।আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাজার পুলিশ প্রশাসন ও সিভিক ভলেন্টিয়ার কাজল বাবুকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles