বিনোদন

Raj Kundra: সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’, আর্থিক প্রতারণা প্রসঙ্গে কি বললেন রাজ কুন্দ্রা?

এই বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘আমি বলব আরেকটু অপেক্ষা করুন। দেখুন না কি হয়!

Truth of Bengal: সময়টা মোটেই ভাল যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। বিগত কয়েক বছরে বিতর্ক পিছু ছাড়েনি তাদের। কিছুদিন আগেই আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে। অভিযোগ ছিল, ৬০ কোটি টাকা প্রতারণা করছেন তারকা দম্পতি। তার জেরে এফআইআর পর্যন্ত দায়ের করেছিলেন মুম্বইয়ের এক ব্যবসায়ী। এমনকি তারকা দম্পতির বিরুদ্ধে জারি হয়েছিল ‘লুকআউট’ নোটিস। এবার চলতে থাকা বিতর্ক নিয়ে মুখ খুললেন শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra)।

আরও পড়ুনঃ Vaishno Devi Yatra: ১৯ দিন পর খুলছে বৈষ্ণোদেবী মন্দিরের পথ, জারি নতুন নির্দেশিকা

সম্প্রতি রাজ কুন্দ্রা চলতে থাকা এই বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘আমি বলব আরেকটু অপেক্ষা করুন। দেখুন না কি হয়! আমরা এই জীবনে কোনও ভুল কাজ করিনি। না কখনও করব। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’ উল্লেখ্য, শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি।দীপক কোঠারির দাবি ছিল, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে তিনি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ৬০ কোটি ৪৮ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। আর সেই টাকাই আত্মসাৎ করেছেন বলি অভিনেত্রী এবং তাঁর স্বামী (Raj Kundra)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

দীপকের আরও অভিযোগ করেন, ব্যবসায় বিনিয়োগের জন্য দেওয়া হলেও সেই টাকা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন শিল্পা ও রাজ। যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন, তখন ৮৭ শতাংশ শেয়ার শিল্পার নামে ছিল। দীপক জানিয়েছেন, তাঁর কাছে মোট ৭৫ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছিল। ১২ শতাংশ হারে সুদ পাওয়ার কথা ছিল তাঁর। করের বোঝা এড়াতে তিনি বিনিয়োগ হিসেবে ওই পরিমাণ টাকা সংস্থায় ঢালতে রাজি হয়েছিলেন। ধাপে ধাপে সেই টাকা তিনি বিনিয়োগ করেছিলেন।ঠিক হয়, নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে দেওয়া হবে তাঁকে। কিন্তু পরবর্তীতে তারকা দম্পতির সংস্থা দেউলিয়া ঘোষিত হয়। আর তার জেরেই আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে (Raj Kundra)।

Related Articles