Shilpa Shetty: ফের বিপাকে শিল্পা শেট্টি! কাঠগড়ায় শিল্পা শেট্টির বিলাসবহুল রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’
Truth of Bengal: অভিনেত্রী শিল্পা শেট্টি ক্রমশ সমস্যার ঘূর্ণিপাকে জড়িয়ে পড়ছেন। একের পর এক সমস্যা তাঁকে ধাওয়া করে চলেছে। এবার শিল্পার রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’-এর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, নির্ধারিত সময়ের পরেও রেস্তোরাঁ খোলা রাখা হয়েছিল।
গত সপ্তাহে শিল্পার এই রেস্তোরাঁতেই খেতে এসেছিলেন প্রাক্তন বিগ বস জয়ী সত্য। বিল মেটানোর সময় তাঁর সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝামেলা শুরু হয়। সেই বচসার ফুটেজ সিসিটিভিতে ধরা পড়ে এবং প্রকাশ্যে আসার পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ সমালোচিত হন।
এবার আরও গুরুতর অভিযোগ উঠেছে। বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, গত ১১ ডিসেম্বর অনেক রাত পর্যন্ত রেস্তোরাঁটি খোলা ছিল এবং সেখানে পার্টি চলছিল। চলছিল উদ্দাম নাচ-গান। কর্ণাটক পুলিশ এই ঘটনায় মামলা রুজু করেছে এবং রেস্তোরাঁর ম্যানেজারকেও তলব করা হয়েছে।






