Migrant death: বিশাখাপত্তনমে মোবাইল চুরি সন্দেহে মৃত্যু হল নদীয়ার এক পরিযায়ী শ্রমিকের
Raju Talukdar, a Bengali worker, dies following assault by locals over alleged phone theft; community mourns back home in Nadia.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে গিয়ে মোবাইল চুরি সন্দেহে সহকর্মীদের হাতে মৃত্যু হলো বাঙালি পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নদীয়ার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায়(Migrant death)। সূত্রের খবর, ৫ মাস আগে রাজু তালুকদার (৩৭) ও তার ভাই বেশ কিছু শ্রমিক নিয়ে বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিল। একই সমস্যায় কাজ করতো স্থানীয় বেশ কিছু শ্রমিক। ২৯শে আগস্ট স্থানীয় শ্রমিকদের মোবাইল চুরি হয়। সন্দেহর তীর দিয়ে পৌঁছায় বাঙালি শ্রমিকদের উপর।
[আরও পড়ুনঃ Raj Kundra: সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’, আর্থিক প্রতারণা প্রসঙ্গে কি বললেন রাজ কুন্দ্রা?]
এরপরই তাদের উপর চড়াও হয় স্থানীয় শ্রমিকরা। মারধর করা হয় বাঙালি শ্রমিকদের, পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রাজুকে(Migrant death)। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিল রাজু। এরপর কিছুটা সুস্থ হলেন তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
বাড়িতে আসার সময় স্টেশনের আগে আবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে(Migrant death)। বাড়িতে খবর পৌঁছাতেই শোকোস্তব্ধ এলাকা। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে এসে পৌঁছবে দেহ।






