হাসপাতালে ভর্তি করা হল ধর্মেন্দ্রকে, হঠাৎ কী হল অভিনেতার?
Truth Of Bengal: আসন্ন ডিসেম্বর মাসে ৯০ বছর বয়স হবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর। বয়স অনেক হলেও এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। ‘ইক্কিস’এর ঝলকে তাঁর বেশ প্রশংসা করা হয়েছে। তবে তার দুদিন কাটতে না কাটতে ঘটে এমন এক ঘটনা, যা জানতে পেরে চিন্তায় পড়েন অনেকে। কী সেই ঘটনা? হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।
আরও পড়ুনঃ গভীর সমুদ্রে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মৎস্যজীবীর
জানা গিয়েছে, শুক্রবার ধর্মেন্দ্রকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তা জানতে পেরে যেমন চিন্তায় মাথায় হাত পড়ে তাঁর ভক্ত থেকে শুরু করে অন্যান্য সিনেমাপ্রেমীদের, তেমনি কৌতুহলও জাগে যে হটাৎ কী এমন হল যে প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করতে হল। যদিও জানা গিয়েছে যে চিন্তা করার মতো কিছু হয়নি। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন রুটিন চেক-আপের জন্য।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য ধর্মেন্দ্র সিনেমা জগতে পা রেখেছেন ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবি দিয়ে। দীর্ঘদিনের সিনেমা জীবনে তিনি একের পর এক ছবি উপহার দিয়েছেন তাঁর ভক্ত থেকে শুরু করে সকল দর্শককে। এখনও সিনেমাপ্রেমীদের মনে গেঁথে রয়েছে ‘শোলে’ ছবিটি। তবে তা ছাড়াও আরও অনেক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ভক্তের সংখ্যাও প্রচুর। বলা ভালো, এখনো সিনেমাপ্রেমীরা তাঁর পুরনো ছবিগুলি দেখেন।






