রাজ্যের খবর

গভীর সমুদ্রে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মৎস্যজীবীর

লোকেশ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল মৎস্যজীবী। সেখানেই ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বছর তিরিশের যুবক সুদীপ বর। মৃতের বাড়ি পাথরপ্রতিমা ব্লকের কে প্লট এলাকায়।

আরও পড়ুনঃ Mohammad Azharuddin: তেলঙ্গানার ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাধাকৃষ্ণ নামক মৎস্যজীবী ট্রলারটি ১৪ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয়। ‘মান্থা’ আসতে ঘোষনা করায় গভীর সমুদ্র দিক থেকে মঙ্গলবার পাথর প্রতিমার দিকে রওনা দেয়। বুধবার গভীর রাতে ট্রলার নোঙর করে সবাই ঘুমাচ্ছিল। তখনই এই ঘটনা ঘটে মৎস্যজীবীদের দাবি। রাত্রে মাঝি যখন ট্রলার দেখার জন্য বাইরে বের হয় হঠাৎ দেখতে পায় নৌকার হালে গলায় দড়ি বেঁধে ঝুলে রয়েছে।

প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপর প্রশাসনের নির্দেশমতো শুক্রবার ভোরে গোলাপি পাথরপ্রতিমা থানা সংলগ্ন ঘাটে আনা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপে। সেই সঙ্গে মৎস্যজীবী ট্রলারটিকে সমস্ত মৎস্যজীবী সহ প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে। ময়না তদন্তে রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, ওই মৎস্যজীবী ট্রলারে মৃত মৎস্যজীবীর কাকাও রয়েছে। কাকার দাবি কোনও রকম অশান্তির ঘটনা ঘটেনি। তবে কি কারণে আত্মহত্যা করল সেটা জানা নেই।

Related Articles