বিনোদন

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে আরও কাছাকাছি ঐশ্বর্য-অভিষেক

Aishwarya-Abhishek closer after dispelling divorce rumors

Truth Of Bengal: একসময় বলিউডের হিট কাপল ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। তবে সেই সম্পর্কেও ভাঙন ধরেছে। বিগত বেশ কিছু সময় ধরে ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে। তবে এখনও নিজেদের বিচ্ছেদের জল্পনা নিয়ে কিছুই বলেননি জুনিয়র বচ্চন দম্পতি।

চারিদিকে যখন তাদের বিচ্ছেদের জল্পনা তখনই আরও কাছাকাছি ঐশ্বর্য-অভিষেক। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এক সঙ্গেই ক্যামেরাবন্দি হয়েছেন ঐশ্বর্য-অভিষেক। তবে শুধু একসঙ্গে ক্যামেরাবন্দি নন ঐশ্বর্যর ওড়না সামলাতে দেখা গেল অভিষেককে। আর সেই মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা যায়, বৃহস্পতিবার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানেই মেয়ের পারফরম্যান্স দেখতে হাজির হয়েছিলেন তারকা দম্পতি। অনুষ্ঠানে বেশ খোশ মেজাজেই দেখা যায় ঐশ্বর্য-অভিষেককে। একদিন তারকা দম্পতিকে দেখা গিয়েছিল রং মিলান্তি পোশাকে। দুজনেই এই অনুষ্ঠানের জন্যে বেছে নিয়েছিলেন কালো রঙের পোশাক। যে মিষ্টি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, ঐশ্বর্যর ওড়না মাটিতে লুটিয়ে পড়তে দেখে পিছন থেকে সামলে দিলেন অভিষেক। আর তাতেই ক্রমশ ফিকে হচ্ছে ঐশ্বর্য-অভিষেককের বিচ্ছেদের গুঞ্জন।

তবে এই প্রথম নয় এর আগে ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। এর পর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে। আর এবার মেয়ের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও একসঙ্গে তারকা দম্পতি। তবে এখনোও নিজেদের বিচ্ছেদের এই জল্পনা নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি কেউই। এখন দেখার কবে নীরবতা ভেঙে নিজেদের বিচ্ছেদের জল্পনা নিয়ে মুখ খোলেন ঐশ্বর্য-অভিষেক।

Related Articles