আরিয়ান-সুহানার পর এবার সিনেদুনিয়ায় পা রাখতে চলেছে আব্রাম..
After Aryan-Suhana, Abram is going to step into Cinedunia.

Thruth of Bengal : বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে বরাবরের। তাঁর ছবির অপেক্ষায় মুখিয়ে থাকেন সব অনুরাগীরা। এমনকি শাহরুখের ছেলে – মেয়েদের নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল থাকে তুঙ্গে । ইতিমধ্যেই শাহরুখের মেয়ে সুহানা বলিউডে পা রেখেছেন দ্য আর্চিস এর হাত ধরে। বড় ছেলে আরিয়ান খুব শীঘ্রয় নিজের ওয়েব সিরিজ নিয়ে হাজির হতে চলেছেন বলিউড। দাদা – দিদির পরে এবার বিনোদন দুনিয়া পা রাখতে চলেছেন ছোট্ট আব্রাম। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল দ্য লায়ন কিং। ছবির হিন্দি সংস্করণে একসঙ্গে ভয়েস ওভার দিয়েছিলেন বাবা শাহরুখ এবং পুত্র আরিয়ান। এবার আসছে দ্য লায়ন কিং ছবির সিক্যুয়েল মুফাসা। ছবির হিন্দি সংস্করণে মুফাসার কন্ঠে শোনা যাবে শাহরুখ স্বর, সিম্বার কন্ঠে আরিয়ান , আর ছোট্ট মুফসার কন্ঠে আব্রাম গলায় । সোমবার ছবি ট্রেলার সামনে আসতেই ছোট্ট মুফাসর কন্ঠে আব্রাহামের গলা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে । চলতি বছরের ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘মুফাসা : দ্য লায়ন কিং।’
উল্লেখ্য খুব শীঘ্রই কাজ শুরু হতে চলেছে শাহরুখের আসন্ন ছবি কিং এর। ছবির পরিচালনা করছেন সুজয় ঘোষ। ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। কিং ছবিতে খলনায়কের চরিত্র দেখা যাবে অভিষেক বচ্চনকে।






