UPSC তে বড় চমক, একবারে পরীক্ষা পাশ করে তাক লাগালেন বাংলার তমালী
Big surprise in UPSC, Tamali from Bengal cleared the exam in one go

The Truth Of Bengal: ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হল ইউপিএসসি পরীক্ষা। প্রতিবছর বহু ছাত্র-ছাত্রী নিজেদের স্বপ্ন পূরণের জন্য এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তাদের মধ্যে থেকে বেশ কিছু ছাত্রছাত্রীর নাম উঠে আসে খবরের শিরোনামে। তেমনই একজন মেধাবী ছাত্রী হলেন বঙ্গ কন্যা তমালি সাহা। মাত্র ২৩ বছর বয়সে প্রথমবারের প্রচেষ্টায় সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তমালির সফলতায় অত্যন্ত আনন্দিত তার পরিবারসহ পুরো জেলা।
উত্তর ২৪ পরগনা জেলার মেয়ে তমালি সাহা স্কুল জীবন কাটানোর পর স্নাতকের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে জুওলজি বিভাগে ভর্তি হন। গ্রাজুয়েশন চলাকালীন সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস সেন্টার থেকে ইউপিএসসি পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি শুরু করেন। অবশেষে ২০২০ সালে তাঁর কঠোর পরিশ্রমের ফল পান তিনি। UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তমালী।
বর্তমানে তমালী হলেন একজন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার। তাঁর প্রথম পোস্টিং হয় নিজের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে। তমালির এহেন সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তার পরিবার, বন্ধুবান্ধব, পরিজনসহ এলাকার মানুষজন।
FREE ACCESS






