দুর্গাপুজো ২০২৫

পুজো মন্ডপে বিশেষ চাহিদাসম্পন্নরা, তৃণমূল যুব কংগ্রেসের বিশেষ উদ্যোগ

বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ভীষণ খুশি তাঁরা

পুজোর সময় ভিড়ের চাপে তাঁরা ইচ্ছে করলেও পুজোমণ্ডপে যেতে পারেন না। এমনকি পরিবারের সদস্যরাও ভিড়ের মধ্যে তাদের মন্ডপে নিয়ে যেতে হিমসিম খান। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তের বিশেষ চাহিদাসম্পন্নদের পুজো মন্ডপে ঘুরে বেড়ানোর উদ্যোগ নেওয়া হয় (Inclusive Puja)। সেইমতো মঙ্গলবার মহাঅষ্টমীর দুপুরে ধূপগুড়ি শহরের একাধিক পুজো মন্ডপ ঘুরে দেখলো বাপি আলম, প্রমিলা রায়, অতুল সরকার, রতন শীলরা।

জানা যায়, রীতিমতো তাদের হাত ধরে বিভিন্ন মন্ডপ ঘোরান তৃণমূল যুব কংগ্রেসের দীপক, নিবারণ, রসিদুল, নবিউলরা। শুধুমাত্র মণ্ডপ ঘোরানোই নয়, তার পাশাপাশি তাদেরকে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থাও করা হয়। এমনকি তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এবিষয়ে ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক ধরণী রায় বলেন,”জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়ের নির্দেশে আমরা বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন বিশেষ চাহিদাসম্পন্নদের হাত ধরে পূজা মণ্ডপ ঘুরে দেখালাম।” (Inclusive Puja)

বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ভীষণ খুশি তাঁরা। বাবলু রায়, পায়েল বেগমরা জানান, ” ভাবতে পারিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখব। আমরা ভীষণ খুশি।” এবিষয়ে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় বলেন, জেলার বিভিন্ন জায়গার বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে পুজো পরিক্রমা করা হল। ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, ক্রান্তি সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। (Inclusive Puja)

Related Articles