Truth Of Bengal: মাধব দেবনাথ: নদিয়া: আজ মহাঅষ্টমী। এই পুণ্য তিথিতে কুমারী পুজোর আয়োজন করা হয়। ৫৫০ বছরের চিরাচরিত নিয়ম মেনে দেবী দুর্গার আরাধনা করা হয় নদীয়ার শান্তিপুর চাঁদনী বাড়িতে। একইভাবে প্রথা অনুযায়ী চলে আসছে কুমারী পুজো (Kumari Worship)। রামকৃষ্ণ মিশনের আদলে এই পুজোর নিয়ম নীতি পালন করা হয়।
আরও পড়ুনঃKoel Mallick: অভিনেত্রী নন, ঘরের মেয়ে কোয়েল, মল্লিকবাড়ির পুজোয় শাঁখ বাজানো থেকে আরতি
এদিন বাড়ির প্রবীণরা কোন কুমারীকে দেবী দুর্গা রূপে সাজিয়ে পুজো করেন। কোন ব্রাহ্মণ ঘরের সন্তানকেই বসানো হয় দেবীর আসনে। মঙ্গলবার এই অনুষ্ঠান পালন করা হয়। নদীয়ার শান্তিপুরের চাঁদনী বাড়ির নাম ইতিহাসের পাতায় প্রসিদ্ধ। এখনও বংশপরম্পরায় চলে আসছে এই পুজো। মহাষষ্ঠী থেকে শুরু করে নবমী পর্যন্ত বিভিন্ন ধরনের রন্ধন ভোগের ব্যঞ্জন দিয়ে পুজিত হন দেবী দুর্গা। বর্তমানে বংশধরেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও পুজোর পাঁচটা দিন সকলে একত্রিত হয় মণ্ডপে। (Kumari Worship)
চাঁদনী বাড়ির অষ্টমী: সাবেক কুমারী পুজোয় এখনো অটুট বনেদিয়ানার ছাপ pic.twitter.com/1a7iZijMcn
— TOB DIGITAL (@DigitalTob) September 30, 2025
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রাচীন বনেদি বাড়ির দেওয়ালের রঙ চটে গেলেও অটুট রয়েছে তাদের চিরাচরিত নিয়ম। কথিত রয়েছে দেবী দুর্গার আরাধনার শেষে শুরু হয় কালীমূর্তির কাঠামো। এরপর অমাবস্যা তিথিতে অতি জাগ্রত দেবী মা চাদুনীর আরাধনায় ব্রতী হন বংশধরেরা। আগামীকাল মহা নবমী, সাবেকি আনার রীতি মেনেই পুজিত হবেন দেবী। একপ্রকার চাদুনি বাড়ির দেবী মূর্তিতেও রয়েছে সাবেকিয়ানা। নবমীতে দেবীকে ইলিশ মাছের ভোগ নিবেদন করা হয়। সেটাও এবাড়ির নিয়মের মধ্যে পড়ে। (Kumari Worship)






