কাড়ুর পদপিষ্ট ঘটনা: গ্রেফতার টিভিকে নেতা, নজরে একাধিক
গ্রেফতার করা টিভিকের কাড়ুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন।
Truth Of Bengal: বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নতুন মোড়। গ্রেফতার করা টিভিকের কাড়ুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়াঝগন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে হত্যার চেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড, সাধারণ মানুষের নিরাপত্তা বিপদগ্রস্থ করার অভিযোগে। শুধু তাই নয়, পুলিশের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে দলের সাধারণ সম্পাদক বুসি আনন্দ এবং যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধে।(Vijay rally)
আরও পড়ুনঃ চাঁদনী বাড়ির অষ্টমী: সাবেক কুমারী পুজোয় এখনো অটুট বনেদিয়ানার ছাপ
বিজয়ের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। এফআইআরে বলা হয়েছে যে তিনি জেলায় অনেক আগে পৌঁছানো সত্ত্বেও প্রায় চার ঘন্টা দেরি করেন অনুষ্ঠানের জায়গায় পৌঁছাতে এবং এর জন্য সবাই উপস্থিত সকল ব্যক্তি অধৈর্য হয়ে ওঠেন, যার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে আরও একটি অভিযোগ রয়েছে। তিনি রোড শো করেছিলেন অনুমতি ছাড়াই।(Vijay rally)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
উল্লেখ্য, গত শনিবার কাড়ুরে বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে আহত ও নিহত হন একাধিক ব্যক্তি। ঘটনা জানাজানি হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন এবং আর্থিক সহায়তার কথা ঘোষণা করার পাশাপাশি নির্দেশ দেন তদন্তের। যদিও বিজয়ও সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনিও আর্থিকভাবে সাহায্য করার কথা ঘোষণা করেন।(Vijay rally)
তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোরদার রাজনৈতিক বিতর্ক। টিভিকের মতে এটি কোন দুর্ঘটনা নয়, বরং এক ষড়যন্ত্র। দলের আইনজীবী মাদ্রাস হাই কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানান। বিজয়ের বাড়িতে, অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে, কড়া নিরাপত্তা মোতায়ন করা হয়। অভিনেতা-রাজনীতিবিদের নীলাঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকির কথা জানতে পেরেই পদক্ষেপ নেওয়া হয়। তল্লাশি চালানো হয় বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ দ্বারা। তবে কিছু পাওয়া যায়নি।




