কলকাতা

বঙ্গশ্রী সম্মান

কলকাতায় অনুষ্ঠিত ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫’, শিল্পী ও বিশিষ্টজনদের সম্মাননা

Truth Of Bengal: ‘বং সিনেমাটিক’ আয়োজিত ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫’ অনুষ্ঠিত হয়ে গেলো উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে। সমাজের নবাগত থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মান প্রদান করা হলো ওই অনুষ্ঠানে।অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি আধ্যাপক ড.পার্থ কর্মকার,মনোতোষ বেরা ( সামাজসেবী),সিঞ্জন সরকার (মানবাধিকার সংগঠন ), সুমিতা পয়রা (লেখিকা ও বাচিক শিল্পী), মোল্লা জসিমউদ্দিন (মিডিয়েটর – কলকাতা হাইকোর্ট), অজয় ভট্টাচার্য (অভিনেতা ও লেখক) প্রমুখ।

বেঙ্গলী বায়োস্কোপ প্রোডাকশন হাউস এর একটি মিউজিক ভিডিও এলবাম এরও উদ্বোধন হয় ।অভিনয়ে আছেন পোভাকি ভট্টাচার্য ও রক্তিম মুখার্জী, নির্দেশনা ও পরিচালনায় বিশ্বরুপ সিনহা । ‘চিতল পেটি’ এর পোস্টারও উদঘাটন হয়। কাহিনী মধুমিতা দেব ও নির্দেশনা বিশ্বরুপ সিনহা । অভিনয়ে অজয় ভট্টাচার্য, ঋজু রায়, সনৎ মুখোটি । ওই মঞ্চে বঙ্গশ্রী সম্মান প্রদান করা হয় প্রদীপ মিশ্র, বর্ণালী চক্রবর্তী, ড. অমৃতা ভট্টাচার্য ,শম্পা দাস , সোমা দাস , ঝন্টু রায়, শিবানী কুন্ডু সাহা , সংগীতা বসু রায়, বিশাল খান্না, আহেলী মুখার্জী , সুতপা বন্দ্যোপাধ্যায়, পায়েল মুখার্জী, শুভ্রা চ্যাটার্জী,বর্ণালী চৌধুরী, প্রীতম রায় সহ ২১জনকে।

আয়োজক সংস্থার কর্ণধার বিশ্বরুপ সিনহা জানিয়েছেন -কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী কে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা নামাঙ্কিত রত্ন সম্মান তুলে দেওয়া হয়। ‘বং সিনেমাটিক’ এর পক্ষে উপস্থিত ছিলেন বুলু গোস্বামী,প্রিয়াঙ্কা ভট্টাচার্য (অভিনেত্রী)দেবজিৎ ভট্টাচার্য ও সদস্যরা।

Related Articles