বিনোদন
Trending

Athhoi: গীতিকারের ভূমিকায় অনির্বান! মুক্তি পেলো ‘অথৈ’-এর আইটেম সং ‘মন্দ হয়ে যা’

Anirban in the role of songwriter! The item song of 'Athai' was released

The Truth Of Bengal: প্রকাশ্যে এল পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা ‘অথৈ’-এর item song ‘মন্দ হয়ে যা’। ভুলে ভরা এই দুনিয়ায় ঠিক-বেঠিকের হিসেব না মিলিয়ে মন্দ হয়ে ওঠার গান। অমিত চ্যাটার্জীর সুরে এবং মধুপর্ণা গাঙ্গুলীর কণ্ঠে গাওয়া এই গান ……

বহুদিনের অপেক্ষা শেষে ভালবাসা খুঁজে পাওয়ার অনুভূতি যেন গভীর রাতের পর স্নিগ্ধ এক ভোরের মত। সেই অনুভূতি যে বয়ে আনে তাকে আগলে রাখি যত্নে। গল্পের মূলে অথৈ, দিয়ামোনা, গোগো এই তিন চরিত্র। তাদের মধ্যে যখন ধীরে ধীরে জায়গা করে নিতে শুরু করল ঘৃণা, তখন থেকেই শুরু শেষের। অবিশ্বাস, সন্দেহ ধীরে ধীরে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে অথৈকে। সে ভালবাসতে চায়, বিশ্বাস করতে চায়। দিয়ামোনাকে চোখে হারায় সে। তবুও নিয়তিকে রুখবে কার সাধ্যি? ‘ওথেলো’-র ডেসডিমোনা এখানে দিয়ামোনা। এই চরিত্রেই অভিনয় করছেন সোহিনী। মূলত ত্রিকোণ সমীকরণই এগিয়ে নিয়ে যাবে ‘অথৈ’-কে।

ক্লাসিক নাটকের এই চরিত্রগুলিকে একেবারে ভেঙেচুরে ফেলেছেন অর্ণ, অনির্বান মিলে। সংলাপ থেকে কস্টিউমে লেগেছে সমকালের রঙ।

Related Articles