দেশ

প্রতারণা রুখতে ৩৯২ টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করা হবে: জানাল টেলিকমিউনিকেশন বিভাগ

392 mobile handsets to be blocked to prevent fraud: Department of Telecommunications announced

The Truth Of Bengal : অনলাইনে বিদ্যুতের বিল জমা দেওয়া বহুদিন ধরেই চলছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সাইবার ক্রাইম চক্র সক্রিয় হয়ে ওঠে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বিভাগ এবার কেওয়াইসি কেলেঙ্কারি বন্ধ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে সাইবার অপরাধে যেসব মোবাইল হ্যান্ডসেট ব্যবহার হয়েছে তা ব্লক করতে। এরকম ৩৯২ টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বিভাগ সূত্রে জানা গিয়েছে যে মোবাইল ফোন ব্লক করার নির্দেশ দেয়া হয়েছে সেগুলির মাধ্যমেই কেওয়াইসি কেলেঙ্কারি চলছিল। এই মোবাইল হ্যান্ডসেটের সাথে যুক্ত কুড়ি লক্ষ্য মোবাইল সংযোগের অবিলম্বে পুনরায় যাচাইয়ের নির্দেশ জারি করা হয়েছিল। টেলিকমিউনিকেশন বিভাগ গত সোমবার টেলিকম পরিষেবা প্রদানকারী ৩৯২ টি handset টেলি পরিষেবা গুলি এক্সেস করা থেকে ব্লক করার নির্দেশ দিয়েছে এবং বিদ্যুৎ বিল সংযুক্ত কে বাই সি কেলেঙ্কারির অভিযোগের পড়ে এই হ্যান্ডসেটের সাথে যুক্ত 31740 টি মোবাইল সংযোগের পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। সঞ্চার সাথী পোটালের মাধ্যমে ব্যবহারকারীরা কল, এসএমএস বা whatsapp এর মাধ্যমে সন্দেহভাজন জালিয়াতির রিপোর্ট করার জন্য মার্চ মাস থেকে চালু করা হয়েছিল।

প্রতারকরা এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালিয়ে রাখার জন্য কেওয়াইসির বিবরণ আপডেট করার জন্য মিথ্যা নির্দেশ দেবে। কখনো কখনো প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এপিকে ফাইল গুলি পাঠাবে বা ভুয়ো লিংক দিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ তারা নিতে চায়। প্রাথমিকভাবে পাঁচটি সন্দেহভাজন সংখ্যা চিহ্নিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে পোর্টালের এআই চালিত বিশ্লেষণে দেখা গেছে ৩১৭৪০ টি মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ৩৯২ টি হ্যান্ডসেটে এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপ জড়িয়ে রয়েছে। পুনরায় যাচাইয়ের কাজ ব্যর্থ হলে রিপোর্ট করা মোবাইল নম্বর গুলিতে অবিলম্বে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেই জানানো হয়েছে একই সঙ্গে হ্যান্ডসেট গুলি কেউ ব্লক করা হবে।

Related Articles