টাকার পাহাড়! রায়পুর থেকে সুরাতে ৬.৬ কোটি টাকা পাচারের ছক ফাঁস
তল্লাশিতে গাড়ির আসনের নীচ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটে ভরা একাধিক বান্ডিল।
Truth Of Bengal: ছত্তিশগড় (Chhattisgarh) থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। দু’টি এসইউভি গাড়ি থেকে মোট ৬ কোটি ৬০ লক্ষ টাকার বান্ডিল বাজেয়াপ্ত হয়েছে। কুমহারী টোল প্লাজার কাছে নাকাতল্লাশির সময় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, আগাম তথ্য ছিল যে রায়পুর থেকে গুজরাটের সুরাতে গাড়িভর্তি টাকা পাচার করা হচ্ছে। সেই সূত্রেই ছত্তিশগড় পুলিশের একটি দল টোল প্লাজার কাছে নাকা চেকিং চালায়। ওই সময় মহারাষ্ট্রের নম্বরপ্লেট লাগানো একটি এসইউভি আটকানো হয়। তল্লাশিতে গাড়ির আসনের নীচ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটে ভরা একাধিক বান্ডিল।
আরও পড়ুনঃ জ্বলে উঠলেন মেসি, জয় পেয়ে প্লে-অফের পথে আরও একধাপ এগোল মিয়ামি
প্রথম গাড়িটি আটক হতে দেখে পালানোর চেষ্টা করে আরেকটি এসইউভি। তবে পুলিশ ধাওয়া করে সেই গাড়িটিকেও ধরে ফেলে। সেখান থেকেও মেলে বিপুল টাকা। প্রথম গাড়ি থেকে ৩ কোটি ৬০ লক্ষ টাকা এবং দ্বিতীয় গাড়ি থেকে ৩ কোটি টাকা বাজেয়াপ্ত হয়। পুলিশ জানিয়েছে, দু’টি গাড়ি এবং নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি চার জনকে গ্রেফতারও করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।(Chhattisgarh)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রায়পুর থেকে সুরাতে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এত বিপুল অর্থ কী উদ্দেশে পাচার হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত টাকা ইতিমধ্যেই আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের এই অভিযানের জেরে গুজরাটে বড়সড় নগদ পাচারের ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।(Chhattisgarh)






