স্বাস্থ্য

বাতের ব্যথায় রাতে ঘুম হচ্ছে না আপনার? এই সমস্যা সমাধানের কিছু টিপস

Are you unable to sleep at night due to arthritis pain? Some tips to solve this problem

The Truth of Bengal: শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে থাকুক না কেন হাড়ের ব্যথা বা গাঁটের ব্যথা কমছেইনা আপনার। কেবল বয়স্করা নয়, গাঁটের ব্যথায় তীব্র যন্ত্রণা অল্প বয়েস্কদেরও। বাতের ব্যথা বা আর্থ্রাইটিস এখন কম বয়সীদের মধ্যেও থাপা বসাতে দেখা গেছে। এতটাই যন্ত্রণা বৃদ্ধি পায় যে অনেকের হাত বা পা সোজা ভাবে রাখতে পারেনা। পা ভাঁজ করতেও সমস্যা হয় অনেকেরই। লোকমুখে শোনা যায়, বাতের ব্যথা একবার শুরু হলে ঠিক মত চিকিৎসা না চালাতে সমস্যায় ভুগতে হবে আপনাকে। সেই সমস্যা সমাধানে কি করবেন জেনে নিন –

হাঁটাচলা

বাতের ব্যথার কারণে অনেকেই হাঁটাচলা বন্ধ করে দেয়। অনেকের ভুল ধারণা বয়স বাড়লে হাড়ে ব্যথা শুরু হলে বাইরে বেরিয়ে হাঁটা চলা কম করে দেওয়া দরকার। তাই বাতের ব্যথা কাবু করার একমাত্র উপায় হল হাঁটা। শরীরকে কষ্ট দিয়ে নয়, যতটা পারবেন হাঁটবেন। এছাড়াও কিছু যোগ ব্যায়াম করতে হবে আপনাকে। যেমন শবাসন, পশ্চিমোত্তাসন এই ধরনের ব্যায়াম করলে আপনার বাতের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

জল পান

জল বা তরল খাবার বেশি করে খেতে হবে। জল খেলে শরীরে যে কোনও সমস্যায় দূর হয় খুব সহজেই।

স্বাস্থ্যকর খাবার

চিকিৎসকেরা সবসময় বলেন দৈনন্দিন জীবনে খাবার পাতে রাখতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, বাদাম, মাছ, সব্জি। পুষ্টিগুণ সম্পন্ন খাবার সর্বদায় শরীর ভাল রাখার জন্য ও হাড়ের স্বাস্থ্যের জন্য জরুরি।

ওজন নিয়ন্ত্রণ

এক একটা বয়সে শরীরের ওজন এক এক রকম থাকা উচিত। ওজন খুব বেশি না আবার খুব কম থাকলেও হবেনা। যদি আপনার ওজন অতিরিক্ত ভাবে বেড়ে যায় তাহলে হাঁটু ও অন্যান্য অস্থিসন্ধিতে চাপ পড়ে। এর ফলে হাড়ের ক্ষয় হতে পারে আপনার। তীব্র ব্যথা অনুভব করতে পারেন আর্থ্রাইটিসের।

Related Articles