পদ্ম পুরস্কারে সম্মানিত মিঠুন-উষা উথ্থুপ,রাষ্ট্রীয় সম্মান প্রাক্তন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়াকেও
Mithun-Usha Uthup honored with Padma Award, State honor to former Vice President Venkaiah

The Truth of Bengal: স্বাধীনতার আগে দেশের কৃতী মানুষদের সম্মানিত করা হত অন্যভাবে।দেওয়া হত নানা টাইটেলস।কিন্তু স্বাধীনতার পর সেইসব পদবী প্রদানের প্রথা রদ করা হয়। স্বাধীনতার পর ঠিক করা হয় দেশ-সমাজে যাঁরা নানা অবদান রাখবে তাঁদের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হবে।সেজন্য ভারতরত্ন,পদ্মশ্রী,পদ্মভূষণ,পদ্মবিভূষণের মতো বিশেষ সম্মান দেওয়ার প্রথা চালু করা হয়।সেইমতো স্বাধীনতার পর থেকেই এইসব সম্মান প্রদান করা হচ্ছে।
এবারও দেওয়া হল একাধিক ব্যক্তিত্বকে দেশের অনন্য সম্মান।সোমবার রাষ্ট্রপতি ভবনে সেই সম্মান প্রদানের অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে হাজির ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মু,উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য ব্যক্তিত্বরা।অনুষ্ঠানে মরণোত্তর পদ্ম সম্মানে ভূষিত করা হয় প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, সুলভ ইন্টারন্যাশানালের প্রতিষ্ঠাতা বিন্দেশ্বর পাঠককে।
শিল্পকলায় অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়,অভিনেতাও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে,গায়িকা উষা উথ্থুপকে।এবার ১৩২জনকে পদ্ম সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। এছাড়াও ৫জনকে পদ্মবিভূষণ,১৭জনকে পদ্ম ভূষণ এবং ১১০জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে।যাঁরা সম্মান নিতে আসতে পারেননি তাঁদের আগামী সপ্তাহে সম্মানিত করা হবে বলে জানা গেছে।






